খড়িয়া অঞ্চলের অন্তর্গত শানু পাড়া এলাকার বাসিন্দা দিপা ঘোষ একজন সরকারি পেনসন হোলডার। তার জলপাইগুড়ি শহরের একটি ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে। এইদিন রীতিমতো সেই একাউন্ট থেকে তিনি টাকা তুলতে যান। এর দেখেন তার অ্যাকাউন্ট এ মাত্র দুশো টাকা রয়েছে। অথচ তিনি তার অ্যাকাউন্ট এ ৬৩ হাজার টাকার মতন রেখেছিলেন। কিন্তু অ্যাকাউন্ট চেক করতেই দেখেন তার টাকা উধাও। টাকা একেবারেই নেই। এরপর তিনি পুরো বিষয়টি জলপাইগুড়ি কোতয়ালী থানায় জানিয়েছেন। যদিও দিপা দেবী বলেন তাকে সেই ব্যাংক কোনভাবেই সাহায্য করছেনা তার টাকা ফেরানোর জন্য।
মঙ্গলবার রাতে সানুপাড়ার বাড়িতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন আমি নেট পরিষেবার সাথে যুক্ত নয়। কিভাবে আমার টাকা উধাও হলো তা আমি কিছুই বুঝছি না।ব্যাংক আমাদের বিশ্বস্ত জায়গা, সেখান থেকেই টাকা উধাও হলে আমরা আর কোথায় টাকা রাখবো। এলাকার পঞ্চায়েত সদস্য গনেশ ঘোষ বলেন পুরো বিষয়টি তদন্ত হয়ে এই মহিলার টাকা ফেরত আনার চেষ্টা ব্যাংক ও পুলিশের করা উচিত।







