জেলা

বাদুড়িয়ায় চাঞ্চল্য! নবনির্মিত বাড়ি থেকে ২২ জন রোহিঙ্গা অনুপ্রবেশকারীকে ধরে ফেলল গ্রামবাসীরা

উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ার শায়েস্তানগর ১ পঞ্চায়েতের লবঙ্গ গ্রামে আজ সকালে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। সীমান্ত লাগোয়া এই গ্রামে হঠাৎই নজরে আসে একটি নবনির্মিত বাড়ির মধ্যে বেশ কয়েকজন অচেনা মানুষ আশ্রয় নিয়েছে। সন্দেহ হওয়ায় স্থানীয় মানুষ এবং পঞ্চায়েত প্রতিনিধি তাদের জিজ্ঞাসাবাদ করেন। তাতেই ফাঁস হয়, ওই ব্যক্তিরা রোহিঙ্গা সম্প্রদায়ের। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বাদুড়িয়া থানায়।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। শিশু সহ মোট ২২ জন অনুপ্রবেশকারীকে উদ্ধার করে পুলিশ। জানা গেছে, তাদের মধ্যে দুজন গর্ভবতী মহিলা রয়েছেন। পুলিশ তাঁদের স্বাস্থ্য পরীক্ষার জন্য স্থানীয় হাসপাতালে পাঠিয়েছে। গোটা এলাকাটি আপাতত পুলিশ ঘিরে রেখেছে। নিরাপত্তার স্বার্থে স্থানীয় বাসিন্দাদের ওই বাড়ির আশেপাশে যেতে দেওয়া হচ্ছে না।

পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত রোহিঙ্গারা স্বীকার করেছে যে প্রায় ১০ বছর আগে তারা বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। তারপর থেকে হায়দ্রাবাদে বসবাস করে প্লাস্টিক ও কাগজ ভাঙাড়ির কাজ করত। সম্প্রতি তারা লবঙ্গ গ্রামে এসে আশ্রয় নেয়।

এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা সীমান্ত এলাকায়। কিভাবে সীমান্ত পেরিয়ে এতজন অনুপ্রবেশকারী এখানে এল, তা খতিয়ে দেখছে পুলিশ এবং গোয়েন্দা বিভাগ। আপাতত ধৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। নিরাপত্তার স্বার্থে গোটা এলাকায় টহলদারি জোরদার করেছে প্রশাসন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.