ক্রাইমজেলা

দীর্ঘ পাঁচ বছর ধরে ধর্ষনের স্বীকার! থানায় অভিযোগ তরুণীর

দীর্ঘ পাঁচ বছর ধরে ধর্ষনের স্বীকার এক কলেজ ছাত্রী। ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার শহরে। থানায় দ্বারস্থ ওই তরুণী।

সূত্রের খবর, ওই তরুণীর মায়ের বয়ফ্রেন্ড গত পাঁচ বছর ধরে লাগাতার ধর্ষণ করে গেছে। তার মা তাকে বাধ্য করতো শারীরিক সম্পর্ক স্থাপনের জন্য। নিজের মায়ের সামনে ধর্ষিত হয়ে দিনের পর দিন। তার মাএর বয়ফ্রেন্ড বিবাহিত।

ক্লাস নাইনে পড়ার সময় থেকে ওই ছাত্রী নির্যাতনের শিকার। বর্তমানে ওই ছাত্রী একটি কলেজের দ্বিতীয় বর্ষে পাঠরত।সম্প্রতি ওই তরুণী শারীরিক সম্পর্ক স্থাপনে অস্বীকার করলে তার গোপন ছবি ভাইরাল করে দেবার হুমকি দেয় তরুণীর মায়ের বয়ফ্রেন্ড।

সোশ্যাল মিডিয়াতে কিছু ছবি ভাইরাল করে দেয়। সম্প্রতি সেই বিষয়েই থানায় অভিযোগ জানায় ওই তরুণী। অভিযুক্ত আলিপুরদুয়ার শহরের বেলতলার বাসিন্দা। অভিযোগ দায়ের করার পর থেকে তরুণীর মা এবং তরুণীর বয়ফ্রেন্ড পলাতক। পুলিশ তদন্ত শুরু করেছে যত তাড়াতাড়ি সম্ভব তাদের গ্রেপ্তার করার চেষ্টা চলছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.