কলকাতা

রেড রোডে হনুমান জয়ন্তী পালনের আর্জিতে না হাইকোর্টের ? “রেড রোডেই কেন !” প্রশ্ন বিচারপতির

হিন্দু সেবা দলের রেডরোডে হনুমান জয়ন্তী পালনের আর্জি খারিজ করে দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। বিচারপতি উল্লেখ করেন হনুমান জয়ন্ত্রী পালনের জন্য হলফনামা আদান প্রদানের প্রয়োজন রয়েছে । ৬ সপ্তাহের মধ্যে হলফনামা দিতে হবে রাজ্যকে। হলফনামা দেওয়ার দু’সপ্তাহের মধ্যে মামলাকারী উত্তর দেবেন । এই মামলার পরবর্তী শুনানি হবে জুলাই মাসে ।

শুক্রবার শুনানিতে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেন , “হঠাৎ রেডরোডে কেন পালন করতে হবে হনুমান জয়ন্তী? ধর্মীয় অধিকার প্রতিষ্ঠিত করতে রেড রোডেই যেতে হবে? যে অনুষ্ঠানের সঙ্গে তুলনা চলছে সেটি খিলাফত আন্দোলনের সময় থেকে পালন করা হয়। শহিদ মিনারে করুন অনুমতি দেব।”

পাল্টা রেড রোডে হনুমান জয়ন্তী পালনের আর্জি জানিয়ে , মামলাকারীর উত্তর , “সবার সমানাধিকার থাকা প্রয়োজন।”

পাল্টা বিচারপতির প্রশ্ন , “আপনি কি ওই অনুষ্ঠানের ইতিহাস জানেন? ১৯১৯ সালে খিলাফত আন্দোলনের সময় থেকে ওই অঞ্চলে ওই অনুষ্ঠান হয়ে আসছে। আগে ওই অনুষ্ঠান শহীদ মিনারে হত। জল জমার সমস্যার কারণে সেটা রেড রোডে পরিবর্তন করা হয়। সেটা হয় সম্ভবত ১৯৯৮ বা ১৯৯৯ সালে। ১০০ বছর ধরে এই কর্মসূচি হয়ে আসছে।” বিচারপতি ঘোষ আরো বলেন, “তাহলে ফোর্ট উইলিয়ামে গিয়ে করুন। যে কোনও জায়গায় অনুষ্ঠান হতে পারে। কিন্তু আদালতে এলে আদালতকে বিচার করে সবটা দেখতে হয়। কাল কেউ এসে বলবেন, আমি ওখানে দুর্গা পুজো করব, সেটা দেখতে হবে। আপনারা প্রথম করছেন তাই আপনাদের যুক্তি দিতে হবে।”

মামলাকারীরা তারপর , হাইকোর্টের প্রধান বিচারপতির এজলাসে হাজির হলেও , প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমেরও প্রশ্ন, “আপনারা রেড রোডেই বা করতে চাইছেন কেন?”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.