চলচ্চিত্র: “পারিয়া”
মুক্তি: ৯ই ফেব্রুয়ারি ২০২৪
পরিচালক: তথাগথ মুখোপাধ্যায়
প্রযোজক: প্রতীক চক্রবর্তী ও অভিনব ঘোষ
সুরকার: রনজয় ভট্টাচার্য
প্রযোজনা কোম্পানি: প্রমোদ ফিল্মস ড্রিমস অন সেল
অভিনেতা ও অভিনেত্রী : অম্বরিশ ভট্টাচার্য , লোকনাথ দে, শ্রীলেখা মিত্র , অঙ্গনা রায় , তপতী মুন্সী, শাহির রাজ, সৌম্য মুখার্জী , বিক্রম ট্যাটার্জী।
সময় : ১৩৮ মিনিট
ভাষা : বাংলা
রিভিউ(কলমে)- সুজয়া রায়
মুখবন্ধ : শ্রদ্ধেয় পরিচালক তথাগত মুখোপাধ্যায়ের ‘ পারিয়া ‘ চলচ্চিত্রটি মুক্তি পায় ৯ই ফেব্রুয়ারি ২০২৪ । ভালো বাংলা চলচ্চিত্র বলতে ঠিক কি বোঝেন আপনারা ? ভালো চলচ্চিত্র মানে কি শুধুমাত্র দেখতে সুন্দর নায়ক নায়িকার কোমর ধরে সমুদ্রের ধারে নৃত্যকলা? নাকি সত্যিই সত্যিই তার বিষয়বস্তু কোন টা ? তথাগত মুখোপাধ্যায়ের পরিচালনায় পারিয়া চলচ্চিত্রটির বিষয় একদম ভিন্নধর্মী ।
সেই সাথে অসম্ভব স্পষ্ট বিষয় । সত্যিই তো কুকুরদের নিয়ে এরকম ভাবে একটা চলচ্চিত্র উপস্থাপন করা যথেষ্ট কঠিন এবং পরিশ্রমের । মানুষের মুখ এবং মুখোশ যে কতটা ভিন্নধর্মী এই চলচ্চিত্রেলর প্রতিটি পদক্ষেপ তিনি বুঝিয়ে দিয়েছেন যথার্থ এবং স্পষ্ট বক্তব্যর মধ্য দিয়ে । মানুষ কতটা নিচে নামতে পারে তার আপন সার্থের জন্য এই চলচ্চিত্র সেটাও জানান দিয়ে গেছে ।
চলচ্চিত্রের চরিত্ররা এবং সেই চরিত্রের প্রাণ প্রতিষ্ঠা :
প্রথমেই বলব যার অভিনয়ের কথা তিনি হলেন আমাদের সবার খুব কাছের এক জনপ্রিয় মুখ শ্রদ্ধেয় অম্বরিশ ভট্টাচার্য , জাষ্ট অসাধারণ একজন জনপ্রিয় অভিনেতা , রাজা গজা দিয়েই যার প্রথম পরিচয় টিভির পর্দায় একটু
একটু করে প্রকাশ । এরপর আর থেমে থাকেনি পথ চলা । প্রচুর ভালো ভালো সৃষ্টিকে আমাদের কাছে উপহার দিয়ে গেছেন একের পর এক , এখনো দিয়ে চলেছেন বন্ধ হয় নি সেই অফুরান ভালোবাসার সৃষ্টিমূলক কর্মযোগ্য । শুধু দক্ষ একজন অভিনেতা নন , সেই সাথে ভীষণ ভালো একজন গায়ক । এই চলচ্চিত্রের শুরুতে ভালো মানুষ মনে হলেও সম্পূর্ণ চরিত্রে একজন নেগেটিভ ছিলেন
মি.শর্মা ( অম্বরিশ ভট্টাচার্য )। একজন দাপুটে অভিনেতার সেরাটা বোধহয় এখানেই লুকিয়ে থাকে ।
এই চলচ্চিত্রের প্রাণ যিনি বিক্রম চ্যাটার্জী ওরফে লুব্ধক চ্যাটার্জী ভীষণ ভালো একজন অভিনেতা । বেশ ভালো লাগল এরকম একটি অনবদ্য বিষয়কে মানুষের কাছে পৌছে দেয়ার জন্য তার অভিনয় দক্ষতার মধ্য দিয়ে ।
কুকুরের প্রতি ভালোবাসা দায়িত্ববোধ যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ সেটা প্রমাণ হয়ে গেল এই অসাধারণ চলচ্চিত্রের মধ্য দিয়ে । কুকুররা কথা বলতে পারেনা মানুষের মত , কিন্তু তাদের বুদ্ধি ও দৃষ্টিশক্তি মানুষের থেকেও অত্যন্ত তীব্র । তাদের ভালোবাসতে হবে , যত্নবান হতে হবে । পারিয়া চলচ্চিত্রটি সেটাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে বাস্তবায়ন এর সাথে ।
বেশ ভালো লাগল সৌম্য মুখার্জীর সাবলিল এবং
নেগেটিভ অভিনয় দেখে । মানুষ সময়ের সাথে সাথে কতটা হিংস্রতার ঘেরাটোপে থাকতে পারে এই চলচ্চিত্র
টি তার যথাযোগ্য বার্তা বহন করে এনেছে। যখন বড়ো চাকু দিয়ে নৃশংসভাবে কুকুর গুলোর মাংস টুকরো টুকরো করছিল তখন মনে হচ্ছিল মানুষ কি সত্যিই এতটা নৃশংসভাবে প্রভু ভক্ত জীবের হত্যা করতে পারে ! বাকরদ্ধ হয়ে গেছিলাম সৌম মুখার্জীর অভিনয় দেখে ।
এই চলচ্চিত্রের খুব গুরুত্বপূর্ণ একটি চরিত্র হল
লুব্ধকের বন্ধুর চরিত্রে যিনি অভিনয় করেছেন ,দেবাশিষ রায় ওরফে লাট্টু , নতুন মুখ হলেও একদম সেরাটা দিয়েছেন , যথার্থভাবে বন্ধু শব্দের প্রাণ প্রতিষ্ঠা হয়েছে তার অনবদ্য অভিনয়ের মধ্যে দিয়ে।
কত যত্ন সহকারে সেই ছোট্ট কুকুরটাকে আশ্রয় দিয়েছে ,
এখানেই তো প্রমাণ হয়ে যায় , জাষ্ট অনবদ্য এক কথায়।সেই গুরুত্বপূর্ণ প্রবাদটি – “Dogs do speak, but only to those who know how to listen”।
মহিলা চরিত্ররাও অসাধারণ এবং শিল্পের প্রতি অনবদ্যভাবে নিষ্ঠাবান । প্রথমেই যার কথা বলব তিনি হলেন অত্যন্ত দক্ষ এবং পারদর্শী অভিনেত্রী ও সেই সাথে
খুব পরিচিত একটি মুখ , তিনি হলেন শ্রদ্ধেয় শ্রীলেখা মিত্র ওরফে সংঘমিত্রা দি । খুব সাবলীল ভাবে তার অভিনয় দক্ষতাকে ফুটিয়ে তুলেছেন এই চলচ্চিত্রের মধ্য দিয়ে ।
আরো একজন দক্ষ এবং শ্রদ্ধেয় অভিনেত্রীর অভিনয় মনকে একদম অন্যভাবে স্পর্শ করে দিয়ে গেছে তিনি হলেন ম্যাডাম তপতী মুন্সী । ফাটাফাটি যাকে বলে।
সত্যিই সত্যিই এখনো অনেক কিছু শেখার আছে এই সমস্ত অভিনেত্রীদের অভিনয় দেখলে স্পষ্টভাবে বোঝা
যায়।
কমলীনির চরিত্রে অঙ্গনা রায় নতুন মুখ হলেও মন্দ নয় , অসাধারণ না হলেও আপ্রাণ চেষ্টা করেছন তার
সৃষ্টিকে ফুটিয়ে তুলতে ।
এরপর যে অভিনেতার কথা বলব তিনি শুধুমাত্র অভিনেতা নয় , তিনি বড়ো পর্দার সাথে মঞ্চ এবং ওটিটি
প্ল্যাটফর্মেও অনবদ্য । আমাদের সবার কাছেই ভীষণ পরিচিত ও জনপ্রিয় এই মুখ । কে বলুন তো ? কার কথা
বলা হচ্ছে ? না না আর প্রশ্নের মধ্যে রাখব না আপনাদের । সেই অসাধারণ অভিনেতার নাম – শ্রদ্ধেয় লোকনাথ দে। মন্দার , মহাভারত মার্ডারারস , অ্যাডভোকেট অচিন্ত্য
আইচ কোনটা ছেড়ে কোনটা বলব? খুব কঠিন কাজ!
সত্যিই সত্যিই পারিয়া চলচ্চিত্রে এই মানুষ টির অভিনয় একদম ভিন্নধর্মী , একটু হলেও কোথাও যেন আলাদা ।
জুনিয়র আর্টিষ্টের কথায় আসি , রাজ চক্রবর্তীর আবার প্রলয় নিশ্চিতরূপে সবার মনে আছে! সেখানে জ্যাক চরিত্রে অভিনয় করেছিল । আবার এই ‘ পারিয়া ‘
সিনেমায় অভিনয় দেখে গায়ে কাঁটা দিচ্ছিল , যাকে বলে
নেগেটিভ চরিত্রে আগুনের গোলা , কোনো কথা হবে না ।
জাষ্ট স্পেলবাউন্ড ভীষণ ভালো লাগল অনবদ্য অভিনয় দেখে , সেই অভিনেতার নাম শাহির রাজ ।
নুন ছাড়া তরকারি আর গান ছাড়া চলচ্চিত্র ভাবতে খুবই কষ্ট হয় । এই চলচ্চিত্রের শ্রদ্ধেয় সঙ্গীত পরিচালক রনজয় ভট্টাচার্য এবং সুপার স্টার সিঙ্গার সোনু নিগম স্যার তা প্রমাণ করে দিয়েছেন । গানটা শুনতে শুনতে বার বার মনে হচ্ছিল , বাকরুদ্ধ সাহসিকতার এক জলন্ত উদাহরন চোখের সামনে দেখতে পাচ্ছি , বাংলা অভিধানের অনেক শব্দ কম
হয়ে যাচ্ছিল।
কলমের লেখনি বন্ধ না হলেও শেষ তো করতেই হবে কিছু করার নেই । এরকম একটা বিষয় নিয়ে এত কঠিন প্রতিযোগিতামূলক পরিবেশে এক অসাধারণ
বাকরুদ্ধ চলচ্চিত্র উপহার দেয়া যথেষ্ট কঠিন । গুড টিম ওর্য়াক ছাড়া যে কখনই ভালো কাজ কাজ সম্ভবপর নয় ‘পারিয়া’ চলচ্চিত্রটি তা প্রমাণ করে দিয়েছে । এই চলচ্চিত্রের সমগ্র পরিবারের কাছে প্রণাম। জাষ্ট স্যালুট স্যার তথাগত মুখোপাধ্যায়, আপনার হাতে আরও অনেক সৃষ্টিকে দেখার অপেক্ষায় থাকলাম । আর যাদের ছাড়া একটা সম্পূর্ণ চলচ্চিত্র অসম্পূর্ণ থেকে যায় সেই সমস্ত মানুষদের , যারা পর্দার পেছনে থেকে অক্লান্ত ভাবে পরিশ্রম করে চলেন দিনরাত এক করে দিয়ে ।







