অফবিট

জেনে নিন নিমের বিস্ময়কর কিছু উপকারিতা

নিমের স্বাদ খুবই তেতো হলেও এটি খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী। এই গাছের পুরোটাই কাজে লাগে।বহু বছর ধরে আয়ুর্বেদে ওষুধ হিসেবে নিমএর বিভিন্ন অংশ ব্যবহৃত হয়ে আসছে । পরিবর্তনশীল ঋতুতে নিজেকে সুস্থ- সবল রাখতে নিম পাতা খেতে পারেন। যার মাধ্যমে আপনি নানারকম রোগ থেকে মুক্তি পাবেন। এগুলির মধ্যে উপস্থিত বৈশিষ্ট্যগুলি ব্যাকটেরিয়াগুলির সঙ্গে লড়াই করে যা সংক্রমণ ঘটায় । এর ব্যবহারে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাও শক্তিশালী হয় । তাহলে জেনে নিন, নিম পাতার আশ্চর্যকর কিছু উপকারিতা।

* ত্বকের উজ্জলতা বাড়াতে নিয়মিত নিমপাতার সঙ্গে কাঁচা হলুদ ভাল করে বেটে মেখে দেখুন। খেয়াল রাখতে হবে, মিশ্রণে নিমপাতার চেয়ে হলুদের পরিমাণ যেন কম থাকে। তবে হলুদ ব্যবহার করার পর কয়েক ঘণ্টা রোদ এড়িয়ে চলাই ভাল।

* নিম পাতা রক্তে শর্করার মাত্রা স্বাভাবিক রাখে। আপনি যদি ডায়াবেটিক রোগী হন তবে এই পাতার রস আপনার জন্য জন্য অনেক উপকারী।

* নিমপাতার পেস্ট তৈরি করে নিন। তারপর সেই পেস্ট লাগান ক্ষতয়। দিনে কয়েকবার লাগাতে পারলে ক্ষত সারে দ্রুত। আর নিমে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ। তাই সহজে ব্যাকটেরিয়ার হাত থেকে বাঁচায় এই পাতার রস।

* নিয়মিত সামান্য পরিমাণে নিমপাতা খেতে পারলে কোষ্ঠকাঠিন্য-সহ লিভারের নানা সমস্যা দ্রুত নিয়ন্ত্রণে আসে। এরই সঙ্গে রক্ত পরিশুদ্ধ করতে এবং শরীর থেকে বিষাক্ত, ক্ষতিকর উপাদান বের করে শরীর সুস্থ-সতেজ ও রোগমুক্ত রাখতে নিমপাতার রস খুবই কার্যকরী বলে মনে করেন অনেকে।

* নিম তেলে প্রচুর পরিমাণে ভিটামিন-ই এবং ফ্যাটি অ্যাসিড থাকে যা আমাদের ত্বক এবং চুলের জন্য খুবই উপকারী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.