ক্রাইম

সম্পর্ক থেকে বেরিয়ে আসতেই পেলো ভুয়ো মডেলের তকমা! থানায় দ্বারস্থ তরুণী

সম্পর্ক থেকে বেরিয়ে আসতেই পেলো ভুয়ো মডেলের তকমা। সেই অভিযোগেই থানায় দ্বারস্থ ওই মডেল। ঘটনাটি ঘটেছে বীরভূমের সিউড়িতে।

সূত্রের খবর, দুর্গাপুরের পলাশডিহির বাসিন্দা প্লাবন কবিরাজের সঙ্গে তাঁর আলাপ হয়। ধীরে ধীরে ঘনিষ্ঠ হয় তারা। কিন্তু সম্পকের্র দুই মাস বাদ ওই মডেল তরুণী জানতে পারেন প্লাবন কবিরাজ বিবাহিত, এমনকি তার দুটো সন্তানও আছে। এরপরই ওই তরুণী সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাইলে তাকে বিভিন্ন ভাবে ব্ল্যাকমেইল করা শুরু করে ওই ধৃত যুবক।

অভিযোগ, ধৃত প্লাবন কবিরাজের বাবা পার্থপ্রতিম কবিরাজের দুর্গাপুরেই তাদের একটি নিজস্ব পত্রিকা আছে। সেই পত্রিকায় ওই তরুণী একজন ভুয়ো মডেল বলে মিথ্যা সম্প্রচার করা হয়। সেই খবর সোশ্যাল মিডিয়াতেও ছড়িয়ে গেলে যথেষ্ট হেনস্থা হতে হয় ওই তরুণী এবং তার পরিবারকে।

দীর্ঘদিন ধরে হেনস্থা হয়ে অবশেষে ওই তরুণী ও তার পরিবারের লোক, প্লাবন কবিরাজের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ জানান । পাশাপাশি আইনজীবীরও দ্বারস্থ হন ওই মডেল। পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করতে তার বাড়ি গেলে জানা যায় ওই অভিযুক্ত পলাতক।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.