জেলা

লরির চাকায় পৃষ্ট হয়ে মৃত্যু বৃদ্ধার

রাস্তা পেরেতো গিয়ে লরির চাকায় পৃষ্ট হয়ে প্রাণ গেল বৃদ্ধার। ঘটনাটি ঘটেছে নদিয়ার কৃষ্ণনগর কোতোয়ালি থানার অন্তর্গত কৃষ্ণনগর পৌরসভার সামনে।

স্থানীয় সূত্রে খবর, কৃষ্ণনগর পৌরসভার পেছনে কোতোয়ালি থানার নিকট হাতার পাড় এলাকার বছর ৭০ লক্ষ্মী রানী বিশ্বাস নামে এক বাসিন্দা রয়েছে। কৃষ্ণনগর শহরের গুরুত্বপূর্ণ মোড় যেটি বাস স্ট্যান্ড থেকে সমস্ত রুটের গাড়ি আসে। এই রাস্তা দিয়ে পৌরসভার সামনে দিয়ে নিত্যদিন যানজট লেগে থাকায় এদিন লক্ষ্মী রানী বিশ্বাস নামে এক বৃদ্ধার মাথার উপর দিয়ে গাড়ির চাকা চলে যায়। এরপর ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন কৃষ্ণনগর কোতয়ালী থানার পুলিশ। পুলিশ পৌঁছে প্রথমে মৃত বৃদ্ধার দেহটিকে শক্তিনগর নিয়ে যায় চিকিৎসার জন্য। সেই হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকেরা বৃদ্ধাকে মৃত বলে ঘোষণা করেন।

ঘটনায় রীতিমতো উত্তেজনার সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষের দাবি, ট্রাফিক নিয়ম মেনে গাড়ি চলাচল করার ব্যাপারে পুলিশ উদ্যোগ নিক। নতুবা আগামি দিনেও দুর্ঘটনা ঘটতে পারে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.