পূর্ব মেদিনীপুর জেলার ময়না, শিক্ষা সংস্কৃতি সব কিছুতেই অনেকটা এগিয়ে। ময়নার দোনাচক স্বামী বিবেকানন্দ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বিগত কয়েক বছর ধরে নানান সামাজিক কাজকর্মের মাধ্যমে এলাকা সহ এলাকার বাইরেও যথেষ্ট জনপ্রিয় হয়ে উঠেছে। নানান সময়, নানান সামাজিক কাজকর্ম সহ সমাজ সচেতনতামূলক বিভিন্ন কর্মসূচী গ্রহন করার ক্ষেত্রে এই সংস্থার জুড়ি মেলা ভার।
বছরের শেষদিনে, ২০২৩ সালকে স্মরনীয় রাখতে, বনহুগলী যুবক সংঘের সহযোগীতায়, এলাকার প্রায় ৫০ জন দুঃস্থ ও মেধাবী মাধ্যমিক ছাত্রছাত্রীদের হাতে টেষ্ট পেপার তুলে দেয় সংস্থার সদস্যরা। দোনাচক ডি বি এম হাইস্কুলে এই টেষ্ট পেপার বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের সহ শিক্ষক অনুপম খালুয়া, পঞ্চায়েত সদস্যা নীলিমা ভৌমিক, সংস্থার সম্পাদক শুভদীপ ভৌমিক সহ সংস্থার সকল সদস্যগন।
সংস্থার সম্পাদক শুভদীপ ভৌমিক জানায়, আগামীর ভবিষ্যত এই মেধাবী ছাত্রছাত্রীদের হাতে আমরা টেষ্ট পেপার তুলে দিতে পেরে অত্যন্ত খুশি। আগামী দিনেও সমাজসেবায় আমরা নিজেদের আরোও নিয়োজিত রাখবো। বছরের শেষ দিনে এ আমাদের দৃঢ় অঙ্গীকার।






