নিয়োগ থেকে কয়লা, বালি থেকে শুরু করে মিড ডে মিলের চাল। একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছে তৃণমূলের ওপর। মুখেই দুর্নীতির তদন্ত এখনো শেষ হয়নি সেই প্রসঙ্গে নন্দীগ্রামে দাঁড়িয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন,”আদালতে মুখ্যমন্ত্রী ও তাঁর পরিবারের সদস্যদের সংস্থার আর্থিক দুর্নীতির প্রমাণ পাওয়া গেছে। ৭ কোটি ৫৬ লক্ষ টাকার সম্পত্তি অ্যাটাচমেন্ট হয়েছে। মুখ্যমন্ত্রী ও তার পরিবারের সদস্যেরা চোর।”
এর পর দলের নবীন প্রবীণ দ্বন্দ্ব নিয়ে তিনি বলেন,”ভাইপোর সঙ্গে পিসির রীতিমতো যোগাযোগ আছে। আসলে দুর্নীতি থেকে মানুষের দৃষ্টি ঘোরানোর জন্য এই সব করা হচ্ছে। মন্দির প্রতিষ্ঠা নিয়ে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে যেসব সনাতনী আবেগ তৈরি হয়েছে, তার থেকে মুখ ঘোরানোর জন্যও এই সব করা হচ্ছে।” এর পাল্টা উত্তরে কুণাল ঘোষ বলেন,”মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন হাতেনাতে পাচ্ছেন মানুষ। কেন্দ্র ও রাজ্যের উন্নয়নের পার্থক্যটা তাঁরা বুঝতে পারছেন। সেই জন্য তাঁদের নজর ঘোরাতেই বিজেপি ‘রাম মন্দির-রাম মন্দির’ বলে চিত্কার করছে।”







