কলকাতা

কো-অপারেটিভের নিয়ম লঙ্ঘন, ফ্ল্যাট ভেঙ্গে তৈরি হয়েছে খাবারের দোকান- উঠছে বিতর্ক!

কয়েকদিন আগে কেষ্টপুরের রবীন্দ্রপল্লিতে একটি আবাসিক বাড়ির নিচে পরোটার দোকানের গ্যাস সিলিন্ডার ফেটে দুজন মারা যান। শুধুমাত্র এই একটি ঘটনা না, মহানগরীতে বারংবার নানান অগ্নিকাণ্ডের ঘটনা সামনে আসছে। প্রশাসনের তরফ থেকে বারংবার সতর্ক করা হয়েছে নগরবাসীদের।

এবার সল্টলেকের আইবি ব্লকের একটি কোঅপারেটিভের আবাসনের একতলায় একটি খাবারের দোকানের বৈধতা নিয়ে স্থানীয়রা প্রশ্ন তুলছে। অভিযোগ ওই আবাসনের একতলার দুটি ফ্ল্যাট ভেঙে একটি খাবারের দোকান চালানো হচ্ছে। সেখানে আগুন জ্বালিয়ে নিয়মিত রান্না হচ্ছে। প্রশাসনকে জানিয়েও কোন লাভ হয়নি।

৩৪ নম্বর ওয়ার্ডের পুরো প্রতিনিধি রঞ্জন পোদ্দারকে পুরো বিষয় জানিয়েও কোন লাভ হয়নি। বিধাননগর পুরসভা, বিধাননগর পুলিশ কমিশনারেট, নগরোন্নয়ন দফতর, এমনকি ডেপুটি রেজিস্ট্রার অব কো-অপারেটিভ সোসাইটিজ এও দ্বারস্থ হয়ে কোন লাভ হয়নি। আবাসনের দুই বাসিন্দা শ্যামলী মিত্র ও রত্না ঘোষ বলেন, ‘কো-অপারেটিভের নিয়ম, এখানে বসবাস ছাড়া অন্য কর্মকাণ্ড করা যাবে না। দোকান তৈরির সময়ে বাসিন্দাদের মত নেওয়া হয়নি। এক সময়ে উপরের একটি ফ্ল্যাটে একাধিক সিলিন্ডার এনে রান্নাও হত। আমরা আপত্তি করায় তা বন্ধ হয়। আমরা এ সব নিয়ে সরব হওয়ায় নানা ভাবে সমস্যা সৃষ্টি করে আবাসন থেকে বার করে দেওয়ার চেষ্টা হচ্ছে।’

তবে এই পুরো ঘটনায় অবশ্য দোকানের মালিক ইরফান আলম জানিয়েছেন, ওই ফ্ল্যাট দুটি যিনি বিক্রি করেছেন তারা তাকে কো অপারেটিভের নিয়ম জানায়নি। অন্যদিকে রঞ্জন পোদ্দার জানিয়েছেন, ‘পুরসভার নকশা থেকে দেখা গিয়েছে, ওই আবাসনটি যেখানে অবস্থিত, সেখানে বাণিজ্যিক কর্মকাণ্ডের সুযোগ রয়েছে। বাড়িটির নীচে চারটি দোকান ছিল। কিন্তু কোনও ফ্ল্যাট ভাঙা হলে সেটা কো-অপারেটিভের অভ্যন্তরীণ বিষয়। আমি দু তরফকে বলেছি, আলোচনা করে সমাধানসূত্র বার করতে।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.