জেলা

বাঁশ-লাঠি নিয়ে নাবালিকাকে বেধড়ক মার দুষ্কৃতীর

পারিবারিক বিবাদকে কেন্দ্র করে বাড়িতে চড়াও হয়ে নাবালিকাকে বেধড়ক মারধরের অভিযোগ। ঘটনাটি ঘটেছে বাসন্তী থানার ফুলমালঞ্চ গ্রাম পঞ্চায়েতের লেবুখালি গ্রামের সর্দার পাড়ায়।

পরিবার সূত্রে খবর, পরিবারের দুঃসম্পর্কের আত্মীয়দের সঙ্গেই তাঁদের দীর্ঘদিন ধরেই বিবাদ চলছিল। অভিযোগ, গতকাল রাতে আচমকাই ৫০-৬০ জন স্থানীয় লোকজন লাঠি বাঁস হাতে নিয়ে বাড়ির ভিতর ঢুকে পড়ে। সে সময়ে এক নাবালিকা সামনে পড়ায় তার ওপরেই চড়াও হয় অভিযুক্তরা। লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয় ওই নাবালিকাকে। নাবালিকার চিৎকার শুনে পরিবারের বাকি সদস্যরা তাকে বাঁচাতে এলে আক্রান্ত হন আরও দু’জন। তাঁদের পিঠে, মাথায় গুরুতর চোট লাগে। পরে প্রতিবেশীরা চলে আসায় অভিযুক্তরা এলাকা ছেড়ে চম্পট দেয়।

এরপর ওইদিন রাতেই নাবালিকার পরিবার বাসন্তী থানার স্থানীয় নির্দেশখালি পুলিশ ক্যাম্পে সম্পূর্ণ ঘটনাটি জানায়। এই ঘটনায় নাম জড়িয়েছে স্থানীয় বাসন্তী থানার ফুল মালঞ্চ গ্রাম পঞ্চায়েতের তৃণমূল পঞ্চায়েত সদস্য হাসানুজ্জামান সর্দারের। এদিকে ওই নাবালিকার বাবার দাবি, “অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যাবস্থা গ্রহন হোক। ” অভিযুক্তদের তরফে এখনও পর্যন্ত কারোর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.