রাজনীতি

মোদীকে উপহারস্বরূপ ত্রিপুরার আসন উপহার? মাণিক-উবাচে আলোড়ন রাজনীতিতে

লোকসভা নির্বাচনে ত্রিপুরার দুটো আসন প্রধানমন্ত্রীকে উপহারস্বরূপ দিতে হবে, ৪৫০টি আসন নিয়ে পুনরায় ভারতীয় জনতা পার্টি কেন্দ্রে আসবে, এহেনই মন্তব্য মুখ্যমন্ত্রী মাণিক সাহার। মাণিকের উবাচ, ‘আসন্ন লোকসভা নির্বাচনে ত্রিপুরার দুটি আসনে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থীদের আরও বিপুল ভোটে জয়ী করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উপহার দেওয়া আমাদের অন্যতম লক্ষ্য। আগামীতেও দেশের প্রধানমন্ত্রী হিসাবে পুনরায় নরেন্দ্র মোদিকে দেখতে চাই আমরা। সেই লক্ষ্য পূরণে রাজ্যেও ইতিমধ্যে কাজ শুরু হয়েছে। আসন্ন নির্বাচনে ৪৫০টি আসন নিয়ে ভারতীয় জনতা পার্টির সরকার কেন্দ্রে পুন:প্রতিষ্ঠিত হবে।’

উল্লেখ্য, অন্যদিকে আবার বর্তমান ত্রিপুরা সরকারের অধীনে রাজ্যে ১১০টি মুখ্যমন্ত্রী মডেল ভিলেজ স্থাপন করার সিদ্ধান্ত নেওয়া হয়। যার দরুন সমস্ত জেলাশাসকদের তাঁদের নিজস্বজেলার অধীনে বিধায়কদের সাথে পরামর্শ ও অনুমতি সাপেক্ষে ২টি গ্রাম পঞ্চায়েত/ ভিলেজ কমিটির নাম পঞ্চায়েত দফতরে পাঠানোর জন্য অনুরোধ করা হয়েছিল বলেই খবর মেলে।

দোরগোড়ায় লোকসভা। পাশাপাশি, কিছুদিন বাদেই অনুষ্ঠিত হতে চলেছে দেশের গণতন্ত্রের অন্যতম বড় উৎসব। উক্ত মহোৎসবকে প্রকাশ্যে রেখেই এবার সাংগঠনিক প্রস্তুতি শুরু করে দিয়েছে গেরুয়া ব্রিগেড।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.