জেলা

বীরভূমে ভয়ংকর যাত্রীবাহী বাস দুর্ঘটনায় মৃত এক মহিলা এবং শিশু,আহত প্রায় ২০ জন

মঙ্গলবার দুপুরে রানিগঞ্জ-মোড়গ্রামে ১৪ নম্বর জাতীয় সড়ক ধরে একটি বেসরকারি বাস দ্রুত গতিতে এসে নলহাটি থানার তেজহাটি মোড়ের কাছে দাঁড়িয়ে থাকা একটি ডাম্পারে বাসটি সজোরে ধাক্কা মারে। বাসটির সামনের অংশ একেবারে দুমড়ে-মুচড়ে যায়। এই বাস দুর্ঘটনায় মৃত্যু হয় এক মহিলা ও এক শিশুর। আহত হয় প্রায় ২০ জন। মঙ্গলবার দুপুরে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ছড়ায় চাঞ্চল্য।

স্থানীয় সূত্রে খবর, আহত ব্যক্তিদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং উদ্ধারকার্যের সময় ওই দু’জনকে মৃত অবস্থায় দেখতে পান তাঁরা।রামপুরহাট সরকারি মেডিক্যাল কলেজে চিকিত্‍সাধীন অবস্থায় রয়েছেন বেশ কিছু জন।

বিবেক চৌধুরী নামে এক প্রত্যক্ষদর্শীর কথায়, ”রাস্তায় দাঁড়িয়েছিলাম। বেশ জোরেই বাসটি আসছিল। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ডাম্পারকে ধাক্কা মারে বাসটি। প্রচণ্ড শব্দ হয়। আমরা দৌড়ে যাই। সঙ্গে সঙ্গে উদ্ধারকাজে হাত লাগিয়েছে। এখনও পর্যন্ত দু’জন মারা গিয়েছেন বলে জানতে পেরেছি।” এই ঘটনার খবর পাওয়ার সাথে সাথে নলহাটি থানার পুলিশ এবং রামপুরহাট দমকল বাহিনীও পৌঁছায় ঘটনাস্থলে । ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.