উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার সন্দেশখালীতে শনিবার সাত সকালেই হাজির পশ্চিমবঙ্গ রাজ্য শিশু সুরক্ষা কমিশনের ৪ সদস্যের একটি প্রতিনিধি দল। মূলত দলের নেতৃত্ব দিচ্ছেন কমিশনের চেয়ারপার্সন তুলিকা দাস। সন্দেশখালী কাণ্ডে তদন্তের জন্য তারা আজ কাহারপারা,লস্কর পাড়া,দাসপাড়া অঞ্চলে যাবেন এবং সেখানকার নির্যাতিতা মহিলাদের শিশু সন্তানরা কি পরিস্থিতিতে বসবাস করছেন সেগুলি খতিয়ে দেখবে। মূলত গত এক মাস যাবৎ যে রাজনৈতিক অস্থিরতা ও হিংসা,ভাঙচুর,মারধর, অগ্নিসংযোগ এমনকি ৫ বছরের শিশুকে ছুড়ে ফেলার মত বিভীষিকাময় ঘটনা ঘটেছে তার অভিযোগের পরিপ্রক্ষিতে শিশুমনে কি কোনো কু প্রভাব বিস্তার করেছে বা তাদের কি ধরনের রিহ্যাবিলিটশন প্রয়োজন সেটাই খতিয়ে দেখতে পুলিশের কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়েই ৪ জনের প্রতিনিধি দল সন্দেশখালী পৌঁছায়। যদিও সেখানে ৭ টি গ্রাম পঞ্চায়েতের ১৯ টি গ্রামে উত্তর ২৪ পরগনা জেলা প্রশাসনের তরফে ১৪৪ ধারা জারি রয়েছে।তার মধ্যেই আগামী কাল ১৮ ফেব্রুয়ারী রবিবার রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের তরফে রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য্যের নেতৃত্বে ৬ জনের একটি প্রতিনিধি দল সন্দেশখালী যাবার কথা। তবে তারা ১৪৪ ধারা জারি করা এলাকায় যাবেনকিনা সেটা এখনো পরিষ্কার নয়। তৃণমূল কংগ্রেসের দলীয় সূত্রে খবর এদিন সরবেরিয়ায় অথবা ধামাখালীতে একটি দলীয় সভা করার কথা রয়েছে।সেখানে দাঁড়িয়ে সন্দেশখালী কাণ্ডের পিছনে বিরোধী রাজনৈতিক দলগুলোর কি ধরনের চক্রান্ত করছে তার ব্যাখ্যা করবেন তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা।
Read Next
November 6, 2026
ক্যাফের ক্যাশ কাউন্টার থেকে টাকা লুঠ, ম্যানেজারকে মারধরের অভিযোগ! সিসিটিভি ফুটেজের সূত্র ধরে গ্রেফতার ৩ বিজেপি কর্মী
November 6, 2026
কালীপুজোর আগে বড়মার মন্দিরে বড় বদল, সরল ‘ধর্ম যার যার’ বার্তা, এল নতুন স্লোগান
November 6, 2026
সাহায্য করতে গিয়েই বিপর্যয়! ঝাড়খণ্ডে ভিড়ের ওপর উঠে গেল ঘাতক ট্রাক, নিহত ৭
November 5, 2026
মায়ের কবরের পাশেই নিজের শেষ ঠিকানা তৈরি! বিহারের মনজুরের কাহিনি ছুঁয়ে গেল বহু মানুষের মন
November 5, 2026
• রীতিমতো যুদ্ধের প্রস্তুতি! বীরভূম ও বর্ধমানে এসটিএফের জালে কয়লা মাফিয়া ও বিস্ফোরক পাচারকারীরা
November 5, 2026
সাতসকালে বর্ধমান-আরামবাগ রুটে দুর্ঘটনা! যাত্রীবোঝাই বাস উল্টে আহত ২৭, এলাকায় চাঞ্চল্য
Related Articles
Check Also
Close







