যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগে ইন্টার মিয়ামি প্রথম ম্যাচে দারুণ জয় পেয়েছে। এই ম্যাচে ইন্টার মিয়ামি রিয়াল সল্ট লেককে ২-০ গোলে হারিয়েছে । দুটি গোলেই লিওনেল মেসির অবদান ছিল।
বৃহস্পতিবার আজ সকালে ফ্লোরিডায় খেলতে নেমে প্রথমার্ধে একটি গোল পায় ইন্টার মিয়ামি। মেসির অ্যাসিস্টে গোলটি করেন রবার্ট টেইলর। ম্যাচের ৩৯ মিনিটে আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী তারকার কাছ থেকে বল পেয়ে বক্সের ভেতর থেকে ডানপায়ের দুর্দান্ত শটে গোল করেন তিনি।
দ্বিতীয়ার্ধে খেলতে নেমে ইন্টার মিয়ামি আবারও একটি গোল পায়। এবার লুইস সুয়ারেজের অ্যাসিস্টে গোল করেন দিয়াগো গোমেজ। ম্যাচের ৮৩ মিনিটে ডানপায়ের শটে গোলটি করেন তিনি। এই ম্যাচের মাধ্যমে সুয়ারেজের অভিষেক হয় ইন্টার মিয়ামিতে । বার্সেলোনায় মেসির সতীর্থদের মধ্যে তৃতীয় ফুটবলার হিসেবে এই উরুগুয়ের তারকা ইন্টার মিয়ামিতে যোগ দিয়েছেন।







