সন্দেশখালীর ঘটনাকে কেন্দ্র করে তার প্রতিবাদে জলপাইগুড়ি পুলিশ সুপারের কাছে ডেপুটেশন জমা দিতে যায় ABVP কর্মীরা। এদিকে, ডেপুটেশন জমা দিতে বাধা দেয় জলপাইগুড়ির পুলিশ প্রশাসন। এতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন ABVP কর্মীরা। পুলিশের সামনেই ডেপুটেশন ছিঁড়ে ফেলে বিক্ষোভ দেখায় ABVP কর্মীরা। পাশাপাশি
ABVP কর্মীদের চোর বলে আখ্যা দেয় পুলিশ, এমনই অভিযোগ তোলেন কর্মীরা। ফলে, পুলিশ ও ABVP কর্মীদের মধ্যে তুমুল ধস্তাধস্তি শুরু হয়। দুপুর দুটো নাগাদ এই ঘটনা ঘটে জলপাইগুড়ি পুলিশ সুপার অফিসের সামনে। সন্দেশখালি কান্ডে প্রতিবাদ করতে এসে এই কান্ড।







