বিধানসভা নির্বাচনের পূর্বে , বাংলার রাজনীতিতে বড় চমক । বিশেষ নজর মুর্শিদাবাদের দিকে । ইতিমধ্যেই , বহু রাজনৈতিক বিশ্লেষক হিসেব করে কার দিকে ভোট পাল্লা ভারী হতে চলেছে , সেইদিকে ইঙ্গিত দিয়ে দিয়েছেন । এবার নিজের নতুন দল ঘোষণার মঞ্চ থেকে অঙ্ক কষে বুঝিয়ে দিলেন হুমায়ূন ।
উল্লেখ্য , দল ঘোষণা করেই , রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে । তার হুংকার, এবার ভোটে মুর্শিদাবাদে তৃণমূলকে খাতাই খুলতে দেবেন না তিনি। পাশাপাশি মুর্শিদাবাদের সবকটি আসনেই যে তিনি প্রার্থী দেবেন, তারও ইঙ্গিত দিয়ে দিয়েছেন ।
এদিন হুমায়ূনের প্রচুর অনুগামীও উপস্থিত হয়েছিলেন সভামঞ্চের সামনে । তাদের সামনেই , হুমায়ূনের হুংকার , “মুর্শিদাবাদে ২২টি সিটে খাতা খুলে দেখাবেন। আমি বেঁচে থাকলে তৃণমূলকে জিরো করব। তবে বিজেপি ২-১টা সিট বাড়িয়ে নিতে পারে। বিজেপির যা কৌশল, যা অর্থবল তাতে ওদের সিট বাড়তে পারে। কিন্তু তৃণমূল জিরো হবে।”
এই নিয়ে , তৃণমূলের মুখপাত্র তন্ময় ঘোষ আবার বলেন , “দল গড়তেই পারেন। নির্বাচনে কী প্রভাব পড়বে, সেটা ফলাফলেই বোঝা যাবে। কেউ বা কারা পিছন থেকে মদত দিয়ে ভোট ভাগ করার চেষ্টা করছে। মানুষের বোঝা উচিত এদের ভোট দিলে বিজেপিরই লাভ হবে। তৃণমূল মানুষের সঙ্গে থেকে রাজনীতি করে। হুমায়ুন কী করবে, তার কোনও প্রভাব পড়বে না।”







