আজ আইএসএলের ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্ট খেলতে নামছে । জামশেদপুর এফসি প্রতিপক্ষ। ওড়িশার সঙ্গে আগের ম্যাচে ড্র করে আইএসএলে মোহনবাগান শীর্ষে ওঠার সুযোগ হাতছাড়া করেছে । শুক্রবার যুবভারতীতে ঘরের মাঠে খালিদ জামিলের জামশেদপুর এফসি-র সামনে আন্তোনিও লোপেজ হাবাসের দল । জামশেদপুর খালিদের হাতে পড়ে বদলে গিয়েছে ।
টেবলে ৬ নম্বরে ২০ পয়েন্ট নিয়ে ড্যানিয়েল চিমা চুকুরা। ৩০ পয়েন্ট ১৫ ম্যাচে নিয়ে মোহনবাগান তিনে। দুই ম্যাচ বেশি খেলে ৩৫ পয়েন্ট নিয়ে শীর্ষে ওড়িশা। মুম্বই সিটি ৩২ পয়েন্ট নিয়ে দুইয়ে । ওড়িশা ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ম্যাচ জেতায় খালিদের দলকে হারালেও শীর্ষস্থান দখলের অপেক্ষায় থাকতে হবে হাবাসের দলকে।
তাঁর মতোই মরশুমের মাঝখানে দায়িত্ব নিয়ে কোচ খালিদ জামশেদপুর দলটাকে বদলে দিয়েছেন । হাবাস ভারতীয় কোচের প্রশংসা করে বলেন, ”খালিদ জামিল ভাল কাজ করছে। ওর এবং দলের প্রতি আমাদের শ্রদ্ধা রয়েছে। তবে আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। আশা করছি, ভাল ম্যাচ হবে। ওদের সেট-পিস এড়াতে আমাদের বুদ্ধি করে খেলতে হবে।”







