দেশরাজ্য

কলকাতা প্রেস ক্লাবে AIM – এর পক্ষ থেকে প্রেস কনফারেন্স

নিজস্ব সংবাদদাতা: কলকাতা প্রেস ক্লাবে 9th আগস্ট অর্থাৎ বুধবার AIM (Awaken India Movement)এর পক্ষ থেকে এক প্রেস কনফারেন্স আয়োজন করা হয়। এই AIM ভারতবর্ষের একটি সংগঠন। এটি একটি সামাজিক সংগঠন। এদিন তাদের মূল স্লোগান ছিল WHO ভারত ছাড়ো, Bill Gates ভারত ছাড়ো। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন , Jagadish Chanda ( Ex profesor, National steering committee Member, Awaken India Movement), Prasanta chakrabarty (Naturopath and Medical Nutrionist, Member, Awaken India Movement), Dr.Rajesh Roy(Homeopath Consultant) and Dr.Debasis Laha (Author, Researcher and Social Activist)। এছাড়াও এখানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিবর্গরা। এই সংগঠনটি মূলত বিগত 3 বছর আগের কোভিড-19 এর সময়ে আমাদের ঘরবন্দী জীবন দশার পাশাপাশি মাস্ক পরার ঘোর বিরোধিতার করেন।

এদিন তাদের এই প্রেস কনফারেন্সের মূল বক্তব্য হলো – প্রথমত ভারতবাসী হিসেবে ভারতীয় সংবিধান আমাদের এই অধিকার দিয়েছে যে, আপনার স্বাস্থ্য আপনার শরীর আপনার অধিকার, আপনি যদি না নিতে চান বাইরে থেকে কোনো ব্যবস্থা, পৃথিবীর কোন শক্তি নেই যে আপনাকে জোর করবে।

দ্বিতীয়ত আপনি কিভাবে কনফিডেন্ট পাবেন ডেঙ্গু হোক বা ইনফ্লুয়েঞ্জা হোক, যাই হোক না কেন আপনি প্রাকৃতিকভাবে যুক্ত থাকবেন। বাইরে থেকে আলাদা করে কোন ক্যামিকেল শরীরে ইনজেক্ট করবার দরকার নেই। এমনটাই এই এদিনের প্রেস কনফারেন্সে মূল বক্তব্য ছিল। এছাড়াও তাদের লক্ষ্য আগামী দিনে মানুষকে সতর্ক করা অর্থাৎ মানুষ ভুল পথে চালিত না হয়ে মানুষ সতর্ক হোক। এখন প্রশ্ন হল, মাস্ক ছাড়া, সুরক্ষা ছাড়া এইভাবে কি সতর্ক হবে মানুষ ?

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.