রবিবার রাতে এক যুবক রাস্তা দিয়ে যাওয়ার সময় এক তরুণীকে ছুরি দিয়ে আঘাত করে। এই ঘটনাটি ঘটেছে ব্যারাকপুর কমিশনারেটের ইছাপুর প্রান্তিক এলাকায়। এই ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তের নাম মৃন্ময় দাস ওরফে পাপাই। অভিযুক্তের বিরুদ্ধে খুনের মামলা রজু করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, মৃন্ময়ী ওই তরুনীর পরিচিত ছিল এবং সে বেশ কিছুদিন ধরে তরুণীকে প্রেমের প্রস্তাব দিচ্ছিল কিন্তু ওই তরুণী প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল। পুলিশ জানিয়েছেন, রবিবার রাতে যখন ওই তরুণী নাচের ক্লাস থেকে ফিরছিল তরুণী তখনই তাঁর পিছু নেয় মৃন্ময়।
ওই তরুণী পুলিশকে জানান, প্রথমে তিনি ব্যাপারটা বুঝতে না পেরে মৃন্ময়ের সঙ্গে কথা বলতে যায় এবং তখনই সে পকেট থেকে ছুরি বার করে ওই তরুণীর গলায় আঘাত করে। এরপর তরুণী চিৎকার করতেই স্থানীয় লোকজন জড়ো হয় সেখানে। স্থানীয় লোকজন সাথে সাথেই অভিযুক্তকে ঘেরাও করে। এই ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে এসে উপস্থিত হয় নোয়াপাড়া থানার পুলিশ। তবে চিকিৎসকরা জানিয়েছেন তরুণীর অবস্থা স্থিতিশীল।
মৃন্ময়ের দাবি, ”আমাদের মধ্যে সম্পর্ক ছিল। এখন তা অস্বীকার করায় খুব রাগ হয়ে গিয়েছিল। স্বীকার করছি, ভুল করে ফেলেছি।”







