গুরুতর অসুস্থ সদগুরু জগ্গা বাসুদেব। গত ১৭ মার্চ মস্তিষ্কে রক্তক্ষরণ হয় তার। বুধবার দিল্লির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাকে।জরুরি ভিত্তিতে মস্তিষ্কে অস্ত্রোপচার হয়েছে তাঁর। চিকিৎসকদের কাছে জানা যায়, অস্ত্রোপচারের পর ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন সদগুরু।
চিকিৎসার ফলে সাড়া দিচ্ছে মস্তিষ্ক সহ শরীরের বিভিন্ন অঙ্গ। তবে সদগুরুর অসুস্থতায় ঘুম উড়েছে অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের। জীবন নিয়ে বড্ড উদাস হয়ে পড়েছেন তিনি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন মন খারাপের কথা।
সদগুরুর শিষ্য কঙ্গনা, তাঁর মন্ত্রেই দীক্ষিত তিনি। জীবনের উঠাপড়ায় ক্লান্তকতা দূর হতো গুরুর কথায়। সেই শক্তির অভাব অনুভব করছেন অভিনেত্রী, তাই গুরুর অসুস্থতায় কান্নায় ভেঙে পড়ে কঙ্গনা।সাংবাদিক আনন্দ নরসিমা এক্স হ্যান্ডেলে সদগুরুর অসুস্থতার কথা জানিয়েছেন, বেশ কিছুদিন ধরে তীব্র মাথার যন্ত্রণায় ভুগছিলেন সদগুরু। এরপর চিকিৎসকের নির্দেশ মতো এমআরআই করলে দেখা যায় মস্তিষ্কে রক্ত খনন হয়েছে।১৭ মার্চ বমি এবং মাথায় যন্ত্রণা বেড়ে যায়। এর পর অ্যাপেলো হাসপাতালে ভর্তি করা হয় আধ্যাত্মিক গুরুকে। এই অবস্থায় চিকিৎসকরা অস্ত্রপ্রচারের সিদ্ধান্ত নেন।
চিকিৎসকরা জানিয়েছেন, আগের চেয়ে অনেকটাই ভালো আছেন আধ্যাত্মিক গুরু। ভেন্টিলেটর থেকে বের করা হয়েছে তাঁকে। বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ চিকিৎসায় সাড়া দিচ্ছে। ইশা ফাউন্ডেশনের তরফেও সদগুরুর অসুস্থতার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।







