জেলা

জাতীয় সড়কে গ্যাস বোঝাই ট্যাঙ্কারে ভয়াবহ অগ্নিকাণ্ড

রানীগঞ্জের মঙ্গলপুর শিল্প তালুকের ১৯ নম্বর জাতীয় সড়কে প্রায় দুপুর দুটো নাগাদ দুর্গাপুর অভিমুখ থেকে আসানসোল অভিমুখে যাওয়া গ্যাস বোঝাই ট্যাঙ্কারের সঙ্গে ধাক্কা লাগে একটি গাড়ির।যার ফলে ওভার ব্রিজের উপরেই আগুন লেগে যায় গাড়িতে। এই আগুন থেকে নির্গত কালো ধোঁয়ায় ঢেকে যায় চারিদিক। এই ভয়াবহ অগ্নিকাণ্ডকে ঘিরে ছড়ালো চাঞ্চল্য।

ধাক্কা মারা গাড়িটি মুহূর্তের মধ্যেই এলাকা ছেড়ে চম্পট দেয়। কিন্তু গ্যাস বোঝায় ট্যাঙ্কারটির মধ্যে থাকা চালক ও খালাসী কোনক্রমে গাড়ি থেকে পালিয়ে বাঁচে এবং মুহুর্তের মধ্যেই গাড়ির বিস্তীর্ণ অংশে আগুন ছড়িয়ে পড়ে। এই ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ এবং পুলিশ দমকল বাহিনীকে খবর দেওয়ায়, দমকল বাহিনীর একটি ইঞ্জিন এসে উপস্থিত হয়।

জাতীয় সড়ককে বন্ধ রেখে চলছে আগুন নেভানোর কাজ।স্বাভাবিকভাবেই জাতীয় সড়কের সৃষ্টি হয় যানজটের। যদিও জাতীয় সড়ক দিয়ে যাতায়াত করা গাড়ি গুলিকে সার্ভিস রোড দিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে।

ওই ট্যাঙ্কারের ইঞ্জিন এর মধ্যে আগুন লাগলেও, দমকল বাহিনী দাহ্য পদার্থ বোঝাই ট্যাঙ্কার এর মধ্যে এই আগুন পৌঁছানোর আগেই তা নিভিয়ে দিয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.