দেশ

ফ্রান্সে আটক বিমান ভোরে নামল মুম্বইয়ে

মানব পাচারের অভিযোগ, তিন শতাধিক যাত্রী নিয়ে ফ্রান্সে আটকে ছিল বিমান। যা নিয়ে চলছিল বহু বাকবিতন্ডা তা সোমবারে মুক্তি মিললেও, বিমানের গন্তব্য নিয়ে ধোঁয়াশা ছিল আগে থেকেই। এদিন সকালে মুম্বই বিমানবন্দরে সেই বিমান অবতরণ করল। মানব পাচারের অভিযোগে চার দিন আগে বিমানটিকে আটক করা হয়। জানা যায়, ওই বিমানে ৩০৩ জন যাত্রীর মধ্যে ১১টি শিশু ছিল, বিমানে তাদের কোনও অভিভাবক ছিল না।

সূত্রের খবর, ওই বিমানে ৩০৩ জন যাত্রীর মধ্যে ১১টি শিশু ছিল, বিমানে তাদের কোনও অভিভাবক না থাকার কারনেই অভিযোগ ওঠে মানব পাচারের। যেহেতু ওই বিমানের বহু যাত্রীই ছিলেন ভারতীয় সেহেতু ওই বিমানটি কয়েকদিন আটক থাকার পর, ফ্রান্স আদালত রবিবার ওই বিমানটিকে পুনরায় উড়ানের অনুমতি দিয়েছিল। এদিকে ফ্রান্স আদালতের অনুমতিতে সোমবার দুপুরে ফের উড়ান শুরু হয় ওই বিমানের। মঙ্গলবার ওই বিমান মুম্বই বিমান বন্দরে অবতরণ করে ভোর ৪টা নাগাদ। গোপন সূত্রে খবর, ওই বিমানটি ফ্রান্স থেকে মুম্বইয়ে ফিরে এলেও, বেশ কিছু যাত্রী রয়ে গিয়েছেন সেখানেই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.