মিছিল সেরে মনোনয়ন দিতে এসে প্রশাসনিক ভবনের প্রবেশ পথে বাধার সম্মুখীন হলেন দক্ষিণ মালদার বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী। ঘটনাস্থলে বচসায় জড়ালেন পুলিস কর্মীদের সাথে।পরে আইসির বাধা দেওয়ায় প্রশাসনিক ভবনে মনোনয়ন দাখিল করতে আসেন শ্রীরূপাদেবী।
প্রশাসনের দিক থেকে বিজেপি প্রার্থীকে জানানো হয়, দ্বিতীয় প্রবেশ পথে নয় প্রধান রাস্তা দিয়ে মনোনয়ন জমা দিতে হবে। তবে গ্রীষ্মের দাবদাহের জন্যে ঘুরে আসার পরিবর্তে ওই পথ দিয়ে আসেন বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী।







