জেলা

বিয়ের মন্ডপে নিখোঁজ কনে। পুলিশের দ্বারস্থ বর

সেজেগুছি বিয়ে করতে এসে খবর পাওয়া গেলো না কনের।গতকাল ঘটনাটি ঘটেছে বর্ধমানের কাটোয়া।বরের নাম নয়ন ঘোষ। ফেসবুকেই তার সঙ্গে আলাপ হয়েছিল বিউটি ভট্টাচার্যের। তারপরই বিয়ের সিদ্ধান্ত নিয়েছিল তারা। কিন্তু ঘটনার দিন পরিবারকে নিয়ে সেজেগুজে বিয়ে করতে এলেও আর যোগাযোগ করা যায়নি, বিউটির সঙ্গে। তারপরই পুলিশের দ্বারস্থ হয় নয়ন ঘোষ।

পেশায় একজন স্বর্ণশিল্পী। কাজের সূত্রে জয়পুরে থাকতেন তিনি। কাজের সূত্রই ফেসবুকে তার সঙ্গে আলাপ হয় বিউটি ভট্টাচার্যের। বেশ কয়েকবার দেখাও হয়েছে তাদের। তারপরই একদিন বিয়ের সিদ্ধান্ত নেয় তারা। ঘটনার দিন সেজেগুজে নয়নকে কাটোয়ায় তার মাসির বাড়িতে আসতে বলেছিল, সেখানে বিয়ে হওয়ার কথা ছিল তাদের। কিন্তু ফেরিঘাট থেকে নামার পর বিউটির সঙ্গে আর যোগাযোগ করতে পারেনি পাত্র নয়ন। বহু অপেক্ষার পর শেষমেষ তারা কি হাজির হয় পুলিশের কাছে। তারপরই তারা সবটা খুলে বলে।

নয়নের থেকে জানা গেছে জুরানপুর ডাক বিভাগে চাকরি করেন।তার বাড়ি বর্ধমানে। কিন্তু এখনও পর্যন্ত বিউটির সঙ্গে কোন যোগাযোগ করতে পারেনি অয়ন। তবে এখনো পর্যন্ত অপেক্ষায় বসে আছে সে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.