রাজনীতি

তৃতীয় দফার ভোটে গণতান্ত্রিক উৎসবে অংশগ্রহণের হার তলারনিতে এসে ঠেকলো

গণতন্ত্রের উৎসবে শামিল হওয়ার অধিকার ১৮ বছরের উর্ধ্বে প্রত্যেকটি ভারতবাসীর রয়েছে। যদি ভারতবাসী সকলে মিলে গণতন্ত্রের অধিকারের অংশীদার চয়ন করে, তাহলেই একমাত্র গণতন্ত্রের ভারসাম্য বজায় থাকবে। তবে সেই হার মঙ্গলবার সকালবেলায় অনেকটাই নিচে দেখা গেল।

বর্তমানে নির্বাচন কমিশনারের পক্ষ থেকেও বারংবার বিজ্ঞাপন দেওয়া হয়েছে। সেই বিজ্ঞাপনের মাধ্যমে প্রতিনিয়ত মানুষের কাছে একটাই বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছে।‌ যাতে সবাই এই গণতান্ত্রিক উৎসবে যোগদান করে। পাশাপাশি তাদের প্রতিনিধিকে বাছাই করে নেয় গণতান্ত্রিক পদ্ধতিতে মাধ্যমে বলে আবেদন করে নির্বাচন কমিশনার। যাতে তাদের সুবিধা ও অসুবিধা নিয়ে দিল্লির সংসদ ভবনে আওয়াজ তোলে তারা।

পাশাপাশি সমস্ত গণতান্ত্রিক দেশে শীর্ষে যারা বসে আছে সকলেই চাই এই ক্ষেত্রে যোগদানের হার অনেকটাই বেড়ে যাক। এটাও একটা উৎসব, যাকে বলে গণতান্ত্রিক উৎসব। তাই সেই উৎসবে সবাইকে শামিল হতে আহবান করে। তবে আজ সকাল থেকেই ভোট গ্রহণের হার অনেকটাই কম। সকাল ১১ টা পর্যন্ত লক্ষ্য করা গেল গড়ে মাত্র ২৫.৪১ % ভোটারের উপস্থিতি। তবে এবার দেখার বিষয় দিন গড়ানোর সাথে সাথে কতটা ভোট গ্রহনের পরিমাণ বৃদ্ধি হয়।
আসাম ২৭.৩৪%
বিহার ২৪.৪১%
ছত্তিশগড় ২৯.৯০%
দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ ২৪.৬৯%
গোয়া ৩০.৯৪%
গুজরাট ২৪.৩৫%
কর্ণাটক ২৪.৪৮%
মধ্যপ্রদেশ ৩০.২১%
মহারাষ্ট্র ১৮.১৮%
উত্তরপ্রদেশ ২৬.১২%
পশ্চিমবঙ্গ ৩২.৮২%

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.