শীতকাল আসতে না আসতেই রুক্ষ, শুষ্ক ত্বকের সমস্যা শুরু। ত্বক খসখস করছে, টানটান ভাব লাগছে, ত্বক ফেটে যাচ্ছে?এই সময়ে ত্বকের বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন। নাহলে দেখা দিতে পারে একাধিক সমস্যা। শীতকালে ত্বকের মধ্যেকার জলীয়ভাগ কমে যাওয়ার কারণেই এই সমস্যাগুলি দেখা দেয়। কীভাব এই সময়ে ত্বকে জলীয়ভাগ বজায় রাখবেন? রইল কিছু ঘরোয়া উপায়,,,,,
নারকেল তেল – নারকেল তেল ত্বকের জন্য অত্যন্ত কার্যকরী। দিনে ১-২ বার নারকেল তেল দিয়ে ত্বকে ম্যাসাজ করলে উপকার পাওয়া যায়। নারকেল তেলে বেবি অয়েল মিশিয়ে মুখে ম্যাসাজও করতে পারেন । এতে ত্বক আদ্র থাকে এবং আদ্রতা বজায় রাখে। নারকেল তেলে অ্যালোভেরা মিশিয়ে মুখে মালিশ করলেও মুখের শুষ্কতা থেকে রেহাই পেতে পারেন।
দুধ ও বেসন- দুধে রয়েছে ভিটামিন ও মিনারেল । যা ত্বককে সতেজ করে তোলে। আর ত্বকের শুষ্কতা দূর করতে ও বয়সের ছাপ কমাতেও বেসনের জুড়ি মেলা ভার । দুধ ও বেসনের পেস্টটি সপ্তাহে দু’বার ব্যবহার করে ত্বককে প্রাণবন্ত করে তুলতে পারেন।বেসন ও দুধ মিশিয়ে একটা পেস্ট বানিয়ে নিন। এটি সারা শরীরেও ব্যাবহার করতে পারেন। এটি ১৫ থেকে ২০ মিনিট শরীরে লাগিয়ে রাখুন। তারপর ঠান্ডা জলে ধুয়ে ফেলুন। এটি সপ্তাহে দুদিন ব্যবহার করুন।
জল – বেশি করে জল খান। শীতে শুধু ত্বক নয়, শুষ্ক পরিবেশের কারণে গোটা শরীরে আদ্রতার অভাব দেখা যায়। তাই শীতে জল তেষ্টা না পেলেও জল খান সময় মেনে। দিনে ৩-৪ লিটার জল পান করুন ।
পেট্রোলিয়াম জেলি -নিয়মিত ঠোঁটের সঠিক যত্ন নিতে হবে। না হলে ঠোঁট ফেটে যাবে। তাই প্রতিদিন ঘুমানোর আগে ঠোঁটে পেট্রোলিয়াম জেলি বা বাম লাগাতে পারেন এতে ঠোঁটের কোমলতা বজায় থাকবে।
মধু– শুষ্ক ত্বকের জন্য মধু খুবই উপকারী। আবহাওয়া পরিবর্তনের কারণে ত্বক রুক্ষ হয়ে যায়। এই ক্ষেত্রে ত্বকে মধু লাগাতে পারেন। এতে ত্বকের নমনীয়তা বজায় থাকে। নিয়মিত ১০ মিনিট মুখে মধু লাগালেই আপনি নিজেই পরিবর্তন লক্ষ্য করতে পারবেন।







