নির্বাচনে প্রথম দুদফায় ভোটের হার নিয়ে বিস্তর গরমিলের অভিযোগ ওঠে। নির্বাচন কমিশনের বিরুদ্ধে সম্প্রতি সরব হন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বিষয়ে তৃণমূলের তরফে অভিযোগও জমা দেওয়া হয়। সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলাও দায়ের করে বিরোধীরা।এদিন শুনানিতে আদালত নির্দেশ দেয়, আগামী চারদফা ভোটের ক্ষেত্রে নির্বাচন শেষের ৪৮ ঘণ্টার মধ্যে ভোটদানের চূড়ান্ত হার জানাতে হবে নির্বাচন কমিশনকে।১৯ এপ্রিল থেকে দেশজুড়ে লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। বিরোধীদের অভিযোগ, প্রথম দফা ভোটের ১১ দিন পর কমিশন ভোটের চূড়ান্ত পরিসংখ্যান প্রকাশ করে। দ্বিতীয় দফার ভোটের ৪ দিন পর ভোটের হার জানায়। বিকেল ৫টা পর্যন্ত কোথায় কত ভোট পড়ল ভোটের দিনই তা প্রকাশ করে নির্বাচন কমিশন। পরে চূড়ান্ত ভোটের হার জানানো হয়। কিন্তু প্রথম ও দ্বিতীয় দফার এক্ষেত্রে ভোটের দিনের হার ও পরে জানানো হারের মধ্যে ৫ থেকে ৭ শতাংশ ভোট বৃদ্ধির ঘটনা ঘটে। এই উদাহরণ তুলে কারচুপির অভিযোগ করে বিরোধীরা।
Read Next
November 22, 2026
হাইওয়েতে দাঁড়িয়ে থাকা ট্রাকে সজোরে ধাক্কা, রাজস্থানে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ৯ পুণ্যার্থী
November 21, 2026
বিধানসভায় শূন্য, সাংসদ মাত্র এক! রাজস্থানের পঞ্চায়েতে ৫০ আসন জিতে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত সিপিএমের
November 21, 2026
কমল পাটনা ও বৈশালীর দূরত্ব, বিহারে ৩৪ হাজার কোটির প্রকল্প উপহার মোদীর
November 21, 2026
মাতৃবিয়োগে শোকস্তব্ধ যোগী আদিত্যনাথ, পাশে দাঁড়ালেন মোদী-শাহ-শুভেন্দুরা
November 21, 2026
জম্মু বাসস্ট্যান্ডে সেনা জওয়ানের রহস্যজনক মৃত্যু, সীমান্তে আটক পাকিস্তানি যুবক
November 21, 2026
“চিপ থেকে শিপ—সবকিছুই তৈরি হবে ভারতে”, IIT খড়্গপুরের মঞ্চ থেকে উৎপাদন ক্ষেত্রে নতুন স্বপ্ন দেখালেন প্রধানমন্ত্রী মোদি
Related Articles
Check Also
Close







