এসএসকেএম হাসপাতালের মুকুটে নয়া পালক। একই রোগীর দেহে প্রতিস্থাপন হল ফুসফুস এবং হৃদপিণ্ড। এই প্রথম সরকারি হাসপাতালে প্রৌঢ়র শরীরে একসঙ্গে ফুসফুস এবং হৃদপিণ্ড প্রতিস্থাপন হয়। প্রৌঢ় এখনও চিকিৎসাধীন রয়েছে। ক্রমশ অবস্থার উন্নতি হচ্ছে বলে হাসপাতাল তরফে জানানো হয়েছে।
সোমবার দক্ষিণ ২৪ পরগনার ফলতায় ব্রেন ডেড হয়ে মৃত্যু হয় অরুণ কুলের। মরণোত্তর অঙ্গদানের পর তাঁর দু’টি অঙ্গ প্রতিস্থাপিত হচ্ছে একজন রোগীর শরীরে। ওই জেলারই আঠেরো বছরের এক তরুণের বুকে একযোগে হার্ট ও ফুসফুস প্রতিস্থাপনের অপারেশন এসএসকেএমে শুরু হয়েছে সেদিনের রাতে। চিকিৎসকেরা জানিয়েছেন, এমনিতে হার্ট-লাং এক সঙ্গে প্রতিস্থাপনের নজির বিরল। তাই প্রতিস্থাপনের এই অস্ত্রোপচার সফল হলে তা হবে পূর্ব ভারতে প্রথম।







