রাজনৈতিক মহল এখন তোলপাড় ভোটের হওয়ায়। আর এরই মধ্যে সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্য করলেন ভারত সেবাশ্রম সংঘ-রামকৃষ্ণ মিশন- ইসকন সম্মন্ধে। এবার এইসবের ‘রাজনীতি’ যোগে তোলপাড় ভোট বাংলা। এতে তৃণমূল সুপ্রিমোর পক্ষে-বিপক্ষে হাজারো মত। রামকৃষ্ণ মিশন কি সত্যিই তাদের অনুগামীদের ভোটদানে প্রভাব বিস্তার করে? এই নিয়ে মুখ খুললেন, রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দ।
আইএনএএস সংবাদ সংস্থাকে যে সাক্ষাৎকার স্বামী সুবীরানন্দ দিয়েছেন তাতে তিনি ন স্পষ্টভাবে জানিয়েছেন, ‘‘রামকৃষ্ণ মিশন অরাজনৈতিক সংস্থা। স্বামীজির নির্দেশ অনুসরণ করে সংগঠনের সঙ্গে যুক্ত সন্ন্যাসীরা ভোটাদিকার প্রয়োগ করে না। তাঁরা কোনও রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নেন না।” সংগঠনের অনুগামীরা কি ভোটদানকে প্রভাবিত হয় তাদের দ্বারা? এর জবাবে তিনি জানান, ‘‘এ বিষয়ে আমরা তাঁদের পরামর্শ দিই না, আমরা কোনও নির্দেশও দিই না। তাঁরা স্বাধীনভাবেই ভোটদান করেন।’’ পরিশেষে তাঁর সংযোজন, ‘‘রামকৃষ্ণ মিশন সেবামূলক প্রতিষ্ঠান। তারা মানুষের জন্য কাজ করে। আমাদের একমাত্র লক্ষ্য নিঃস্বার্থভাবে মানুষের সেবা করা।’’
এই বিতর্কের সূত্রপাত হয় এক নির্বাচনী প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়ের এক মন্তব্যের দ্বারা। তিনি বলেছিলেন, ‘‘রামকৃষ্ণ মিশনকে সবাই সম্মান করে। ওদের কাছে একটা হোয়াটসঅ্যাপ আছে, গ্রুপ। ওদের যারা মেম্বার হয় তাদের নাম, যারা দীক্ষা নেয়। রামকৃষ্ণ মিশন ভোট দেয় না কোনওদিনও। এটা আমি জানি। তাহলে আমি অন্যকে কেন ভোট দিতে বলব? কেউ কেউ ভায়োলেট করছে, সবাই নয়।” তাঁর এই মন্তব্যকে কেন্দ্র করে ইতিমধ্যেই জলঘোলা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। আর এমন পরিস্থিতিতেই মুখ খুললেন মিশনের সাধারণ সম্পাদক।







