আবহাওয়া

আজ কেমন থাকবে আবহাওয়া? জানুন,,,,

বসন্তেই গরম-বৃষ্টি মিলিয়ে হিমশিম খাচ্ছে কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গ। আবহাওয়ার আপডেট মিলিয়ে গতকাল রাতে তুমুল বৃষ্টিতে ভিজেছে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। বৃষ্টিতে ভিজেছে উত্তরবঙ্গও। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ অর্থাৎ শুক্রবারও গোটা রাজ্যের অধিকাংশ জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা।

উত্তরবঙ্গের আবহাওয়া: গত দুদিন থেকে বৃষ্টিতে ভিজেছে উত্তরের একাধিক জেলা। আজও বৃষ্টিতে ভিজতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। শনিবার পর্যন্ত মালদা, দুই-দিনাজপুর, জলপাইগুড়িতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। শিলা বৃষ্টিও হতে পারে। আগামী ২৪ ঘন্টার জন্য উত্তরের জেলা গুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। শীতের আমেজ আরও কিছুদিন বজায় থাকবে।

কলকাতার আবহাওয়া

কলকাতা রাত ও দিনের তাপমাত্রা অনেকটাই কমল বৃষ্টির জেরে। আংশিক মেঘলা আকাশ থাকবে এদিন। বাতাসে জলীয় বাষ্পর মাত্রা বেশি। আজ হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে শহরের বিভিন্ন জায়গায়। শনিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি। কলকাতায় আশুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ২০.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। বৃহস্পতিবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.২ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.