রাজনীতি

কেশপুরের লক্ষ্য পূরণ, দেবের গ্রামে লিড বিজেপির

২৪ এর নির্বাচন পুরো দেশের জন্য ঐতিহাসিক হয়ে দাঁড়িয়েছে। সমস্ত রাজনৈতিক দলগুলিকে মধ্যে চলেছে জোর তরজা। এমনকি ভোটের শুরু থেকে শেষ পর্যন্ত পুরো সময়ের মধ্যেই দেব ছিল অন্যতম মুখ। তবে সবকিছুর পরেও বড় মার্জিনে ঘাটাল লোকসভা কেন্দ্র থেকে জয়লাভ করে তৃতীয়বারের জন্য সাংসদ হয়েছেন দীপক অধিকারী। তবে তার নিজের গ্রামে লিড পেল হিরণ।

২৪ এর ভোটের দাঁড়াবেন কিনা জল্পনা তৈরি হয়েছিল। যা নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে উঠেছিল। পরে অবশ্য মুখ্যমন্ত্রী ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের সঙ্গে বৈঠকের পরে রাজনীতিতে থেকে যান অভিনেতা। এরপর থেকে নায়কের উপর ধেয়ে আসে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আক্রমণ। এছাড়াও বারংবার কটুক্তির মুখে পরতে হয়েছিল সাংসদ দেবকে। এমনকি তার প্রতিপক্ষ হিরন্ময় চট্টোপাধ্যায়ের তাকে চোর বলে কটাক্ষ করেছে।

তবে সব কিছুর মধ্যেও রাজ্যজুড়ে তৃণমূলে হয়ে প্রচার করেছেন তিনি। পাশাপাশি অভিনেতার সৌজন্যতার প্রশংসায় পঞ্চ মুখ অনেকেই। আবার সেই নিয়ে অনেকেই আবার নিন্দে করেছে। সবমিলিয়ে পুরো নির্বাচনের প্রক্রিয়ার মধ্যেই সব সময় তিনি খবরের শিরোনামে ছিলেন। এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রচারে এসে দেবের জন্য কেশপুর থেকে এক লক্ষ ভোটের লিড চেয়েছিলেন। এবার সেরকমই পেয়েছিল দেব। তবে সাংসদ হিসেবে হ্যাট্রিক করলেও প্রতিবারই নিজের গ্রাম মহিষদাতে কোনদিনও লিড পাননি। সেখানে এগিয়ে গেছে বিজেপি।

মহিষদা গ্রামে অভিনেতার আদি বাড়ি রয়েছে। ১৮৩ নম্বর বুথটি হল তার আদি বাড়ি কাছের বুথ। সেখানে বিজেপি পেয়েছে ৩৩৯টি (৫৫.৭৫ শতাংশ), তৃণমূল ২০৮টি (৩৪.২১ শতাংশ), বামে গিয়েছে ৩৬টি ভোট, নোটায় ন’টি। তবে অন্য দুটি বুথে বেশিরভাগ ভোট পরেছে দেবের দিকে। ১৮০ নম্বর বুথে ভোট পরেছে ৮৩৫টি। সেই বুথে তৃণমূল পেয়েছে ৪১৬টি, বিজেপি ৩৪৪টি, বাম ৪৭টি ভোট পেয়েছে। অন্যদিকে ১৮১ নম্বর বুথে ভোট পরেছে ৮১১। তৃণমূল পেয়েছে ৫৩৪টি, বিজেপি ২০৫টি, বাম ৫০টি ভোট।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.