জেলা

বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দলের সামনে বিক্ষোভ আক্রান্ত বিজেপি কর্মী সমর্থকদের নিশানায় জেলা সভাপতি

ভোট পরবর্তী হিংসার যেতে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের প্রায় শতাধিক বিজেপি কর্মী সমর্থক এখন পর্যন্ত ঘরছাড়া। আক্রান্ত বিজেপি কর্মী সমর্থকদের ঠাঁই হয়েছে ডায়মন্ড হারবার বিজেপির সংগঠনিক জেলার দলীয় কার্যালয়। আক্রান্ত বিজেপি কর্মী সমর্থক ও ঘর ছাড়া বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে বেশ কয়েক সপ্তাহ ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে আক্রান্ত বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে দফায় দফায় দেখা করেছেন শুভেন্দু অধিকারী ,দিলীপ ঘোষ ও সুকান্ত মজুমদারের মতো বিজেপির নেতৃত্বরা। ভোট পরবর্তী হিংসার জেরে দক্ষিণ 24 পরগনার একাধিক জায়গায় বহু বিজেপি কর্মী সমর্থকরা এখনো ঘর ছাড়া। মঙ্গলবার সকালে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত আমতলা এলাকায় ডায়মন্ড হারবার বিজেপির সংগঠনিক জেলার দলীয় কার্যালয় আক্রান্ত বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে দেখা করতে আসেন বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল সঙ্গে ছিলেন রাজ্য বিজেপির মহিলা মোর্চা সভানেত্রী অগ্নিমিত্রা পল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.