জেলা

বাল্য বিবাহ ও শিশু পাচার রোধে গুরুত্বপূর্ন প্রশাসনিক সেমিনার অনুষ্ঠিত হল জলপাইগুড়িতে।

বৃহস্পতিবার শহরের হাকিমপাড়ার রেডক্রস সোসাইটির কনফারেন্স হলে এই সেমিনারটি অনুষ্ঠিত হয়। বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষিকাদের পাশাপাশি এদিন উপস্থিত ছিলেন মহকুমা শাসক তমোজিৎ চক্রবর্তী, সদর বিডিও মিহির কর্মকার, সমাজ কল্যাণ দপ্তরের আধিকারিক সহ পুলিশ প্রশাসন। মহকুমা শাসক বলেন, আমাদের মহকুমায় মেয়েদের বাল্য বিবাহ একেবারে শূন্যে নামিয়ে আনতে চাইছি। জেলা শাসক মহাশয়ার নির্দেশ রয়েছে আর্লি ম্যারেজ ও আর্লি প্রেগন্যান্সি আটকাতে পদক্ষেপ করতে হবে। এই জন্যই আজ বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষিকারদের সাথে আলোচনায় বসা হয়েছে। পুলিশের পাশাপাশি সমাজ কল্যাণ দপ্তরও রয়েছে। সচেতনতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আইনে কি কি প্রভিশন রয়েছে সেসব বিষয়গুলিও দেখা হয়। বাল্য বিবাহ নিয়ে যদি দায়িত্বশীল নাগরিকরা কোনও অভিযোগ পান তাহলে ১০৯৮ নম্বরে ফোন করেও তারা অভিযোগ জানাতে পারেন বলে তিনি জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.