ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক লোকসভা কেন্দ্রে জয়ের পর ভোট পরবর্তী অশান্তির শুরু হয়। এরপর পার্থ ভৌমিক তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি গুন্ডারাজ দমন করবেন কারো কোন ক্ষতি হতে দেবেন না। কিন্তু সে কথা রইলো কোথায়। গতকাল রাতে নোয়াপাড়া মন্ডল এর জেনারেল সেক্রেটারির বাড়িতে ভাঙচুর। ভাঙচুর চালাল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। গভীর রাতে হঠাৎ বাড়িতে আওয়াজ পান বিজেপির এই নেতা ধনঞ্জয় মালো। বিকট আওয়াজ শুনে তিনি লাইট জ্বালাতেই গা ঢাকা দেয় দুষ্কৃতীরা। ততক্ষণ বাড়ির একটি দরজা ভেঙে ফেলেছে তারা বাইরে বেরিয়ে দেখেন বেশ কয়েকজন চলে যাচ্ছে যেতে যেতে বলছে পরে দেখে নেব তোকে। এরপর নোয়াপাড়া থানায় অভিযোগ দায়ের করলে ঘটনা স্থলে পুলিশ আসে। একজনকে আটক করে পুলিশ। একজন গ্রেপ্তার হওয়ার পর আজ সকালে কয়েকজন এসে বলে ওর নামে কেস না তুললে তোকে প্রাণে মেরে ফেলে দেওয়া হবে। এই ঘটনা আতঙ্কিত মালো পরিবার। এই ঘটনার কথা অস্বীকার করে তৃণমূল। গারুলিয়া পৌরসভার চেয়ারম্যান রমেন দাস বলেন আমি বিষয়টা শুনেছি, যারা তৃণমূল কংগ্রেসের নাম ভাঙ্গিয়ে এই ধরনের ঘটনা ঘটানোর চেষ্টা করবে দল তাদের পাশে থাকবে না। দল এই ধরনের কাজ বরদাস্ত করে না। এটা একটা পারিবারিক ঘটনা তৃণমূল এই ধরনের ঘটনার সঙ্গে জড়িত নয় মিথ্যা অভিযোগ এনে বদনাম করার চেষ্টা হচ্ছে। অপরদিকে বিজেপির ব্যারাকপুর জেলা সভাপতি মনোজ ব্যানার্জি বলেন এটা তৃণমূলের কালচার। তিনি বলেন আমরা পরিবারের পাশে আছি আদালতের দ্বারস্থ হচ্ছি।
Read Next
November 13, 2026
১৯টি ব্লক নিয়ে আত্মপ্রকাশ নতুন সুন্দরবন জেলার! কাকদ্বীপে তৈরি হবে সদর দপ্তর, চূড়ান্ত প্রশাসনিক রূপরেখা
November 12, 2026
বক্সার জঙ্গলেও থাকতে নারাজ ‘ডুয়ার্সের রানি’! ফের পালাল বাঘিনি, গর্ভের তিন শাবক নষ্ট হওয়ার আশঙ্কা
November 12, 2026
মন্দারমণিতে বেআইনি নির্মাণে কড়া প্রশাসন: মাঝরাতে হোটেল ভেঙে আটক ৭
November 12, 2026
অফিসটাইমে বড় বিপত্তি! ভ্যাবলা স্টেশনে রেললাইনে ফাটল, থমকে শিয়ালদহ-হাসনাবাদ শাখার ট্রেন, চরম ভোগান্তিতে যাত্রীরা
November 10, 2026
চলন্ত বাইকে মোবাইলে ভিডিও করার অভিযোগ! বসিরহাটে দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত ১, জখম ৩
November 9, 2026
শ্বশুরবাড়িতে খাওয়াদাওয়ার পরেই অসুস্থ, হাসপাতালে মৃত্যু যুবকের! খুনের অভিযোগে গ্রেফতার স্ত্রী
Related Articles
Check Also
Close
-
২৫ দিনের শিশু কন্যাকে কুয়োতে ফেলে দিল মা।September 25, 2024







