খেলাধুলা

কুস্তিতে ফের স্বর্ণ পদকের স্বপ্ন ভঙ্গ, আজ লড়াই ব্রোঞ্জের

প্যারিস অলিম্পিকে ভারতীয় মহিলা কুস্তিগির ভিনেশ ফোগাটের পর, তরুণ কুস্তিগির আমান সেহরাওয়াতের স্বর্ণ পদক জয়ের স্বপ্ন ভেঙে গেল। ৮ ই আগস্ট বৃহস্পতিবার, গতকাল রাতে প্যারিস অলিম্পিক ২০২৪-এ কুস্তিতে পুরুষদের ৫৭ কেজি ফ্রি-স্টাইল ইভেন্টের সেমিফাইনালে তিনি হেরে যান। কঠিন প্রতিপক্ষ জাপানের রেই হিগুচির বিপক্ষে আমান মাত্র দুই মিনিটের মধ্যে ১০-০ পয়েন্টে (SUP) হেরে যান। এই পরাজয়ের ফলে ভারতের রেসলিংয়ে স্বর্ণ জয়ের আশা বড় ধরনের ধাক্কা খেয়েছে।

২১ বছর বয়সী আমান সেহরাওয়াত, যিনি আগের দুই রাউন্ডে দারুণ পারফরম্যান্স করে ফাইনালে যাওয়ার স্বপ্ন দেখিয়েছিলেন, সেমিফাইনালে হিগুচির কাছে পুরোপুরি পরাস্ত হন। ২০১৬ রিও অলিম্পিকের রৌপ্য পদকজয়ী এবং ২০২২ সালের বেলগ্রেডে ৬১ কেজি ওজনশ্রেণির বিশ্বচ্যাম্পিয়ন হিগুচির অভিজ্ঞতার সামনে আমান কোনও প্রতিরোধই গড়তে পারেননি।

ম্যাচের শুরু থেকেই হিগুচির অসাধারণ কৌশল এবং দক্ষতা ফুটে ওঠে। প্রথম কয়েক সেকেন্ডেই আমানের পায়ে আক্রমণ করে ৪-০ পয়েন্টে এগিয়ে যান হিগুচি। এরপরও একই কৌশলে আক্রমণ চালিয়ে ছয় পয়েন্ট সংগ্রহ করে মাত্র দুই মিনিটের মাথায় ম্যাচ শেষ করেন তিনি।

আজ শুক্রবার, আমানের সামনে রয়েছে ব্রোঞ্জ পদকের লড়াই। যে ম্যাচে তিনি পুয়ের্তো রিকোর দারিয়ান টোই ক্রুজের বিপক্ষে নামবেন। ব্রোঞ্জ পদক নির্ণয়কারী ম্যাচটি শুরু হবে স্থানীয় সময় রাত ১০:৪৫ মিনিটে। ভারতের তরুণ কুস্তিগিরের জন্য এটি গুরুত্বপূর্ণ লড়াই, যেখানে ব্রোঞ্জ জয়ের মাধ্যমে তিনি নিজেকে প্রমাণ করার সুযোগ পাবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.