খেলাধুলা

হকিতে আইরিশ বধে পদক জয়ের নিকটে ভারত

মঙ্গলবার প্যারিস অলিম্পিকে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ দিয়ে জয়ে ফিরলো ভারতীয় হকি দল।হারমানপ্রীতরা আরোও একধাপ এগোলো পদক জয়ের নিকটে। এদিন পুরুষ হকি ইভেন্টে ভারত আয়ারল্যান্ডকে ২-০ গোলে পরাজিত করে। ভারতের হয়ে জোড়া গোল করেন অধিনায়ক হারমানপ্রীত। তিন ম্যাচের মধ্যে তাঁর গোল সংখ্যা হতে দাঁড়ালো চারটি।

আগের ম্যাচে আর্জেন্টিনার বিরুদ্ধে নিশ্চিত হার এরিয়েছিল ভারত। তবে ভারতীয় হকি দল এবারে তাদের অলিম্পিক অভিযান শুরু করেছিল নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুর্ধর্ষ জয় দিয়ে। কিন্তু বিশ্বের ১১ নম্বর রাঙ্কিং দলের বিরুদ্ধে খেলা তৃতীয় ম্যাচ যথেষ্ট ইতিবাচকতার সাথে শুরু করেন হারমনপ্রীতরা। ম্যাচের দুটি গোলই তাঁর হকি স্টিক থেকে আসে। তিনি প্রথম কোয়ার্টারে ১১ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে গোল করেন। দ্বিতীয় কোয়ার্টারে পেনাল্টি কর্নার থেকে গোল করে দলের ব্যবধান দ্বিগুণ করেন। স্কোরলাইন হয়ে দাঁড়ায় ২-০।

ম্যাচের শুরু থেকেই ভারত চাপে রেখেছিল আইরিশদের। প্রথম কোয়ার্টার থেকেই আক্রমণের ঝাঁজ বাড়াতে থাকে ভারতীয় হকি খেলোয়াড়রা। দ্বিতীয় কোয়ার্টারে দুটি পেনাল্টি কর্নার ব্যাহত হলে তৃতীয় পেনাল্টি কর্নার থেকে দ্বিতীয় গোল আসে। যদিও প্রথমার্ধের পর আর কোনো গোল আসেনি। তবে তৃতীয় ও চতুর্থ কোয়ার্টারে আইরিশরা গোলের সুযোগ তৈরি করে। পেনাল্টি কর্নার পেলেও সেখান থেকে গোল করতে ব্যার্থ হয়। কার্যত আয়ারল্যান্ড ও তাদের তৃতীয় ম্যাচে জয়ের মুখ দেখতে পারল না।

জয়ের পর ভারত পুল বিতে টেবিল টপার হয়ে যায়। তবে অন্যদিকে বেলজিয়াম ৬-২ গোলের স্কোরলাইনে অস্ট্রেলিয়াকে নাস্তানাবুদ করায় এখন তারা পুল বি টেবিলের এক নম্বরে রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.