দেশ

রাতের অন্ধকারে ঝলসে গেল কাশ্মীরি পন্ডিতদের ভিটে বাড়ি

৯০ দশকের আতঙ্কের চিত্র উঠে এলো উপত্যকায়। একটা সময় শোনা যেত সন্ত্রাসবাদীদের উৎপাতে কার্যতো অতিষ্ঠ হয়ে উঠেছিল হিন্দুরা। এবার সেরকম একটা ছবি দেখা গেল কাশ্মীরে। সোমবার গভীর রাতে পুড়ে ছাই হয়ে গেছে কাশ্মীরে পণ্ডিতদের ভিটে বাড়ি। ঘটনাকে কেন্দ্র করে কাশ্মীরের অনন্তনাগ জেলার মাত্তান এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পরে।

এর আগে ৯০ দশকে হিন্দুদের উপত্যকা থেকে সরিয়ে ফেলার জন্য, এরকম ভাবে অগ্নিকান্ডের ঘটনা ঘটিয়ে থাকতে সন্ত্রাসবাদেরা। সেই আতঙ্কের স্মৃতি আবার উঠে এলো উপত্যকায়। এদিন রাতের আঁধারে মাত্তান এলাকায় একের পর এক শাড়ি দিয়ে দাঁড়ানো পাঁচটা কাশ্মীরি পন্ডিতের বাড়ি কার্যত ভষ্মীভূত হয়ে যায়। এই সমস্ত বাড়ির ফাঁকা রয়েছে। তাই গ্যাস সিলিন্ডার ফেটে অথবা শর্ট সার্কেটে আগুন লাগার সম্ভাবনা কার্যত উড়িয়ে দিয়েছে কাশ্মীরি পন্ডিত সম্প্রদায়ে। তাই এটা স্পষ্ট নাশকতার সব বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই এই ঘটনা নিয়ে মামলা করা হয়েছে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত দাবি করেছে পন্ডিতের একাংশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.