ক্রাইম

ব্যাংকে চাকরির প্রলোভন দেখিয়ে জালিয়াতি, পুলিশের জালে অভিযুক্তরা

বিভিন্ন ক্ষেত্রে দিকে দিকে বাড়ছে জালিয়াতির সংখ্যা। এরকম জালিয়াতদের হাতে পরে কিছু বুঝতে না পেরে অনেকেই সর্বহারা হয়ে যাচ্ছে। যার জন্য বর্তমানে তাৎপর হয়েছে সাইবার ক্রাইম। সোমবার সাইবার ক্রাইমের আধিকারিকদের সঙ্গে রানাঘাট পুলিশের অভিযানে গ্রেফতার ৩ জালিয়াত। দীর্ঘদিন ধরে টাকা নিচ্ছিল চাকরির প্রলোভন দেখিয়ে। খবর পেয়ে রানাঘাট ডিস্ট্রিক্ট পুলিশ তদন্ত শুরু করে।

ফের রাজ্যের বুকে উঠে এলো জালিয়াতির ঘটনা। এরকম জালিয়াতের ঘটনা নিয়ে করা পদক্ষেপ গ্রহণ করছে প্রশাসন। এমনকি তৎপর রয়েছে সাইবার ক্রাইম। অনেকদিন ধরেই রানাঘাটে জালিয়াতি করছিল সুপ্রিয় সাহা, আকাশ ও জয়দীপ দে। জন্য অনেকদিন ধরে পুলিশ তাদের খোঁজ চালাচ্ছিল। এরপর গতকাল রাতে গোপন সূত্র খবরের ভিত্তিতে নাশরা সূর্যনগর এলাকায় সাইবার ক্রাইমে আধিকারিকেরা ও ডিস্ট্রিক্ট পুলিশের কর্মীরা যৌথভাবে তল্লাশি অভিযান চালায়।

সেই অভিযানে গ্রেফতার হয় এই তিন অভিযুক্ত। এই তিন অভিযুক্ত অনেক মানুষের থেকে টাকা নিয়েছে বন্ধন ব্যাংকে চাকরি করিয়ে দেওয়ার নাম করে। তারপরেও তারা চাকরি পায়নি। সেই খবর পুলিশের কাছে আসতেই তৎপরতার সঙ্গে তদন্ত শুরু করে প্রশাসন। এরপর ধৃতদের থেকে পুলিশ বাজেয়াপ্ত করে একাধিক মোবাইল ফোন, সিম কার্ড, ডেবিট কার্ড, ব্যাংক পাসবুক ও দুটো মোটরসাইকেল। এছাড়া পুলিশ খতিয়ে দেখছে এই জ্বালিয়েতির ঘটনার সঙ্গে আরো কেউ জড়িত আছে কিনা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.