কলকাতা

ক্ষুদিরাম বোস সেন্ট্রাল কলেজে তৃণমূল ছাত্র পরিষদের ধর্ণা কর্মসূচি

মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার ছাত্র সমাবেশ থেকে সংগঠনকে একাধিক নির্দেশ দিয়েছিলেন। তার মধ্যে অন্যতম, আজ কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ঘটনায় দোষীদের ফাঁসির সাজার দাবিতে তৃণমূল ছাত্র সংগঠন আন্দোলন করবে। সেই মতো আজ তৃণমূল ছাত্র পরিষদের একাধিক কর্মসূচি। তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য বৃহস্পতিবার রাতেই জানিয়ে দিয়েছিলেন, যে সমস্ত কলেজ ও বিশ্ববিদ্যালয়ে আজ পরীক্ষা আছে, সেখানে দলনেত্রীর নির্দেশ অনুসারে ২ বা ৩ সেপ্টেম্বর পালন করা হবে এই কর্মসূচি।

ক্ষুদিরাম বোস সেন্ট্রাল কলেজে তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য বলেন, দেখুন সিবিআই তদন্তের ১৬ দিন হয়ে গেল। ঘটনা ঘটার ঠিক পর পরই কলকাতা পুলিশ-পশ্চিমবঙ্গ পুলিশ, যে প্রধান অপরাধী তাকে ধরেছিল। কলকাতা পুলিশ তদন্ত এগোচ্ছিল। কিন্তু তারপরে সিবিআই তদন্ত এটাকে স্বাগত জানাই। ছাত্র সমাজের নামে কিছু গুন্ডা তারা নবান্ন অভিযান করে। কেন তারা সিজিও কমপ্লেক্সে অভিযান করছেন না??”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.