খেলাধুলা

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন মঈন আলী

ইংল্যান্ডের অলরাউন্ডার মঈন আলী আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। সর্বশেষ তিনি ইংল্যান্ডের হয়ে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেছিলেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন সিরিজের দলে উপেক্ষিত হওয়ার পরেই ৩৭ বছর বয়সী মঈন অবসর নেওয়ার সিদ্ধান্ত নেন।

“আমি ৩৭ বছর বয়সী ও এই মাসের অস্ট্রেলিয়া সিরিজের জন্য নির্বাচিত হইনি,” ডেইলি মেইলকে দেওয়া এক সাক্ষাৎকারে মঈন বলেন। “আমি অনেক ক্রিকেট খেলেছি ইংল্যান্ডের জন্য। এখন সময় এসেছে নতুন প্রজন্মের জন্য। আমি আমার দায়িত্ব পালন করেছি।”

মঈন ২০১৪ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে ইংল্যান্ডের হয়ে ওয়ানডে অভিষেক করেন। ১০ বছরের ক্যারিয়ারে ১৩৮টি ওয়ানডে ও ৯২টি টি-টোয়েন্টি খেলেছেন। ২০১৪ সালে লর্ডসে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট অভিষেক করা মঈন ৬৮টি টেস্ট খেলেন। তার আন্তর্জাতিক ক্যারিয়ারে ৬৬৭৮ রান ও ৩৬৬ উইকেট অর্জন করেছেন।

“আমি গর্বিত। প্রায় ৩০০টি ম্যাচ খেলতে পারা সম্মানের। আমি দলের জন্য যা এনেছি, তাতে আমি সন্তুষ্ট।”

মঈন জানিয়েছেন, তিনি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলা চালিয়ে যাবেন। ভবিষ্যতে কোচিংয়ে মনোযোগ দিতে চান। বর্তমানে তিনি সিপিএলে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে খেলছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.