জেলা

পদাতিকের সময় পরিবর্তন নিয়ে অসন্তোষ সাধারন মানুষের

পদাতিকের সময় নিয়ে অসন্তোষ সাধারন মানুষের।আগে সময় ছিল রাত নটার সময় এখন সেটাকে ৭.৪৫ করাতে ক্ষোভ বেড়েছে সাধারন মানুষের। সবার একই মন্তব্য একই সময় দুটো গুরুত্বপূর্ণ ট্রেন চালাবার কি অর্থ। যেখানে আগে এবং পরে দুই তিনটে ট্রেন আছে। সেখানে এইভাবে পদাতিকের সময় এগিয়ে নিয়ে আসার অর্থ কি? এতে মানুষের কোন সুবিধা তো হচ্ছেই না উলটে ঝামেলায় পড়ে যাচ্ছেন অনেক যাত্রী। অনেক সময় দুটি ট্রেন দুটি প্ল্যাটফর্ম এ থাকায় অসুবিধায় পড়ে যান অনেকেই।

যাত্রীরা জানিয়েছেন এইভাবে মানুষের হয়রানি বাড়ছে শুধু আর কিছুই হচ্ছে না। যেখানে কলকাতাগামী এতগুলো ট্রেন চলছে সেখানে রেলের এই সিদ্ধান্ত একেবারেই অবাস্তব।রেলের উচিত পদাতিককে আবার আগের জায়গাতে ফিরিয়ে দেওয়া। এতে সবার উপকার এবং সুবিধা হবে। অবশ্য এ নিয়ে উত্তর পূর্ব রেলের ষ্টেশন ম্যানেজারকে জিঞ্জাসা করা হলে তিনি শুধু জানান এটা রেলের সিদ্ধান্ত, যদি সময় পরিবর্তন করা হয় তবে তা আগের থেকেই জানানো হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.