খেলাধুলা

ফর্ম ফেরাতে রঞ্জি খেলবেন বিরাট

৭১ এর মত ৪১ এর জন্যও অনুরাগীদের করতে হচ্ছে দীর্ঘ অপেক্ষা । ভালো ফর্মে নেই বিরাট কোহলি । বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টেও একদমই রান আসে নি বিরাটের ব্যাটে । প্রথম টেস্টের দুটি ইনিংসে যথাক্রমে মাত্র ৬ ও ১৭ রান গড়েছেন কিং কোহলি । ২৭ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ভারত – বাংলাদেশের দ্বিতীয় টেস্ট । তারপর অস্ট্রেলিয়া সফর নভেম্বরে । তবে তার আগে যে করেই হোক , কোহলিকে ফিরতে হবে ‘কিং’ ফর্মে । গুঞ্জন এবার রঞ্জি ট্রফি খেলতে পারেন তিনি । তবে কি ঘরোয়া ক্রিকেট খেলে ফর্মে ফিরতে চাইছেন বিরাট ? জানা গেছে , রঞ্জিতে দিল্লির প্রাথমিক দলে নাম রয়েছে বিরাটের। আর এই খবর প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে জোর জল্পনা।

২২ নভেম্বর থেকে শুরু হয়েছে , অস্ট্রেলিয়া – ভারত টেস্ট সিরিজ । অপর দিকে ১১ অক্টোবর থেকে শুরু হওয়া রঞ্জির জন্য দিল্লী ক্রিকেট সংস্থা একটি প্রাথমিক তালিকা প্রকাশ করেছে , যেখানে ৪৮ জন ক্রিকেটারের নাম রয়েছে । সেই প্রাথমিক তালিকায় একেবারে শীর্ষেই নাম রয়েছে বিরাট কোহলির । বিরাট বাদে জাতীয় দলের ঋষভ পন্থেরও নাম রয়েছে রঞ্জির প্রাথমিক তালিকায় । প্রশ্ন , তবে কি ঋষভও রঞ্জির মাধ্যমে অস্ট্রেলিয়া সফরের প্রস্তুতি করতে চাইছে ! রঞ্জি এর প্রাথমিক তালিকায় বিরাট এবং ঋষভ ছাড়াও , নবদ্বীপ সাইনি , হার্ষিত রানা , আয়ুষ বাদোনি , মায়াঙ্ক যাদব , সুয়াশ শর্মা ইত্যাদি উল্লেখযোগ্য নাম রয়েছে ।

দিল্লী ক্রিকেট সংস্থার তরফে জানানো হয়েছে , প্রাথমিক তালিকায় নাম থাকা ৮৪ জনকেই বৃহস্পতিবার যেতে হবে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে । বৃহস্পতিবার ফিটনেস পরীক্ষা হবে তাঁদের । তবে এই ৮৪ জনের মধ্যে যারা জাতীয় দলে খেলছেন , তাঁদেরকে কোনো ফিটনেস পরীক্ষা দিতে হবে না । ১১ বছর আগে , শেষবার ঘরোয়া ক্রিকেট খেলেছিলেন বিরাট । তবে কি ১১ বছর পর আবার রঞ্জি তে দেখা যাবে কিং কোহলি কে ! জল্পনা তুঙ্গে ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.