জেলা

পথ সচেতনতার লক্ষ্যে পুলিশের তরফে বৃক্ষের চারা বিতরণ !

নিজস্ব সংবাদদাতা :- পথসচেতনতার প্রচারে গাছের চারা বিতরণ করল পুলিশ। উল্লেখ্য বিভিন্ন ধরনের দুর্ঘটনা কমাতে পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন প্রান্তে বিভিন্ন রকমের সচেতনতামূলক কার্যকলাপের মাধ্যমে পথ সচেতনতার বার্তা দিয়ে চলেছেন পূর্ব বর্ধমান জেলা পুলিশ সহ ট্রাফিক পুলিশ। সোমবার তারই অঙ্গ হিসেবে দক্ষিণ দামোদর এলাকার সেহারা বাজারে পথ সচেতনতার প্রচারে এসে চারা গাছ বিতরণ করা হয় সেহারা বাজার ট্রাফিক গার্ডের তরফে। বিনা হেলমেটে যাতায়াতকারী বাইক আরোহীদের ও পথ চলতি মানুষদের সচেতনতার পাশাপাশি হেলমেট পড়া বাইক আরোহীদের একটি করে বৃক্ষের চারা উপহার দেওয়া হয়।

সবুজায়নের লক্ষ্য নিয়ে পথ চলতি বেশ কিছু মানুষজনের হাতেও তুলে দেওয়া হয় একটি করে বৃক্ষের চারা। উপস্থিত ছিলেন বর্ধমান সদর দক্ষিণ মহকুমা পুলিশ আধিকারিক সুপ্রভাত চক্রবর্তী, ডিএসপি ট্রাফিক দেবাদ্রি বিশ্বাস,খণ্ডঘোষ থানার অফিসার ইনচার্জ সুব্রত বেরা,রায়না থানার অফিসার ইনচার্জ সৈকত মন্ডল,সেহারাবাজার আউট পোস্টের আইসি প্রীতম বিশ্বাস,সেহারাবাজার ট্রাফিক গার্ডের ওসি প্রদীপ পাল, সমাজসেবী মোল্লা সফিকুল ইসলাম।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.