Uncategorizedজেলা

বৌমা-কে নিয়ে অশান্তি! ছেলের হাতে জখম বাবা;

ছেলের স্ত্রীকে নিয়ে পারিবারিক অশান্তি যার জেরে ছেলের হাতে জখম বাবা। অপরদিকে দাদা, মা এবং বাবার হাতে আক্রান্ত ছেলে। ঘটনাটি পূর্ব বর্ধমান জেলার কালনা থানার অন্তর্গত লিচুতলা এলাকার। শনিবার কালনা মহকুমা হসপিটালে চিকিৎসাধীন থাকা অবস্থায় আক্রান্ত ঐ যুবকের বাবা হৃদয় মন্ডল তিনি বলেন, তার স্ত্রীর সাথে তার বৌমার গায়ে পাইপের জল লাগাকে কেন্দ্র করে একটি ঝামেলা অশান্তির ঘটনা ঘটে। এরপরই বৌমা তার ছেলেকে ডেকে নিয়ে এসে তাদেরকে মারধর করে। আক্রান্ত ছেলে শ্রীকান্ত মন্ডল এর দাবি সে ভিন রাজ্য থেকে অবাঙালি মেয়েকে বিয়ে করলে, তার পরিবারের সাথে তাদের ভাষার বুঝতে সমস্যা হয়। আর যার জেরে তার মা, দাদা এবং বাবা তার বউকে গালিগালাজ করে। তারই প্রতিবাদ করতে গিয়ে তার বাবা তার মাথায় নোড়া দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেয়। উভয় পক্ষই থানায় অভিযোগ জানাবেন বলে জানিয়েছেন শনিবার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.