কলকাতা বিমানবন্দরের ১০ নম্বর গেটে কাজ করার সময় আচমকা আগুন । ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন ।
কলকাতা বিমানবন্দরের ১০ নম্বর গেটের কাছে ওয়েল্ডিং করার কাজ চলছিল সেই সময় সামনে একটি ফ্লেক্স থাকার কারণে নিমেষের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে ধোয়ায় ভরে যায় ১০ নম্বর গেট চত্বর। পরবর্তী ক্ষেত্রে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা এমনটাই বলা চলে ।







