ভারত বনাম নিউজিল্যান্ডের প্রথম টেস্টের চতুর্থ দিনে বেঙ্গালুরুর বৃষ্টি আবারও খেলায় বাধা আনল। ভারতীয় ব্যাটসম্যান রিষভ পান্থ ও সরফরাজ খান যখন দুর্দান্তভাবে দলের স্কোর বাড়িয়ে তুলছিলেন, ঠিক তখনই বৃষ্টির কারণে ম্যাচ বন্ধ হয়ে যায়। নিউজিল্যান্ডের ৪০২ রানের জবাবে ভারত ৩৪৪/৩ স্কোরে খেলে ফেলেছে এবং এখনও ১২ রানে পিছিয়ে রয়েছে।
এর আগে, সকালে চমৎকার ব্যাটিং করে চতুর্থ উইকেটে পন্ত ও সরফরাজ শতরানের পার্টনারশিপ গড়ে তোলেন। সরফরাজ খান এই ইনিংসে তার প্রথম আন্তর্জাতিক শতরান করেন, যা তাকে দলে শুবমান গিলের বিকল্প হিসেবে আরও শক্তিশালী প্রার্থী করে তুলেছে। তিনি ইরানি ট্রফির দ্বিশতরানের ফর্ম ধরে রেখে নিউজিল্যান্ডের বোলারদের বিরুদ্ধে আত্মবিশ্বাসীভাবে খেলে যাচ্ছেন।
অন্যদিকে, রিষভ পান্থ চোট পেয়েও সাহসীভাবে ব্যাট করতে নেমে আসেন ও ধীরে ধীরে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। সাথে পান্থ তাঁর ক্যারিয়ারের ১২ তম অর্ধশতরান পূর্ণ করেন।সরফরাজের কিছু চমৎকার বাউন্ডারির মাধ্যমে ভারতীয় দল তাদের লিড কমিয়ে ২২ রানে নিয়ে আসে। তবে নিউজিল্যান্ড এখনও উইকেটের অপেক্ষায় রয়েছে।
ম্যাচ থামলেও, চতুর্থ দিনের দ্বিতীয়ার্ধে ভারত কতটা লিড নিতে পারে এবং কিউইদের সামনে কত বড় লক্ষ্য দাঁড় করায়, সেটাই এখন দেখার বিষয়।







