আমি আরো তিনবছর খেলতে চাই। আজ শিলিগুড়িতে এসে এইকথাই জানিয়ে গেলেন প্রাক্তন ভারতীয় খেলোয়ার ঋদ্বিমান সাহা। আমি নিজেকে অনেক তৈরী করেই নেমেছি। আমার বিশ্বাস আমি সফল হব।আপাতত শিলিগুড়িতে ছুটিতে পাপালি। এই মাস আমি শিলিগুড়িতেই থাকব,জানালেন পাপালি। আমি এই কদিন শিলিগুড়িতে বিশ্রাম নিয়ে তারপরে যাব।
আপাতত অগ্রগামীতেই অনুশীলন করছেন পাপলি। জানালেন আমি এই বছরেই আমার ফর্মের শীর্ষে পৌছাতে চাই। ঋদ্বি আরো জানালেন বাংলা ছেড়ে দেবার জন্য কষ্ট আছে তার, তবে তিনি নিজে আত্মবিশ্বাসী তিনি ভালো খেলতে পারবেন। আমার টেষ্টে তিনটে সেঞ্চুরি আছে। আমি আন্তর্জাতিক ম্যাচ খেলে অনেক অভিজ্ঞতা অর্জন করেছি তাই আমি ভালো খেলব এতটুকু আমার মাথায় আছে জানিয়ে দিলেন শিলিগুড়ি তথা দেশের গর্ব ঋদ্বিমান সাহা।







