খেলাধুলা

নতুন রেকর্ডের দ্বারপ্রান্তে আর্শদ্বীপ, প্রোটিয়াদের বিপক্ষে ইতিহাস গড়ার সুযোগ

ভারতের তারকা পেসার আর্শদ্বীপ সিং টি২০ আন্তর্জাতিক ফরম্যাটে নতুন একটি মাইলফলকের দোরগোড়ায় দাঁড়িয়ে। চলতি বছরে ভারতের হয়ে সর্বাধিক উইকেটের রেকর্ড ভাঙার লক্ষ্য নিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি২০ সিরিজে মাঠে নামছেন তিনি। এ বছর ১৪টি ম্যাচে ৭.১৪ ইকোনমিতে আর্শদ্বীপ নিয়েছেন ২৮ উইকেট। টি২০ বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৪ ওভারে ৯ রান দিয়ে ৪ উইকেট নিয়ে নিজের সেরা পারফরম্যান্স করেন তিনি।

বর্তমানে, এক ক্যালেন্ডার বছরে ভারতের হয়ে সর্বাধিক টি২০ উইকেট নেওয়ার রেকর্ডটি রয়েছে ভুবনেশ্বর কুমারের দখলে। তিনি ৩২ ম্যাচে ৬.৯৮ ইকোনমিতে ৩৭ উইকেট নিয়েছিলেন। আর্শদ্বীপ সিং এখন পর্যন্ত ২১ ম্যাচে ৮.১৭ ইকোনমিতে ৩৩ উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে আছেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন টি২০ সিরিজে ভালো পারফর্ম করলে এই রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়ার সম্ভাবনা রয়েছে তার।

টি২০ আন্তর্জাতিক ফরম্যাটে আর্শদ্বীপ ইতিমধ্যেই ভারতের অন্যতম সফল বোলার হিসেবে পরিচিতি পেয়েছেন। ৫৬ ম্যাচে তার ঝুলিতে আছে ৮৭ উইকেট, ইকোনমি ৮.২৮। ধারাবাহিকভাবে ফর্ম ধরে রাখতে পারলে খুব শিগগিরই ভারতের সর্বকালের সর্বাধিক টি২০ উইকেটশিকারী হবেন তিনি। এই রেকর্ড গড়তে প্রয়োজন আর মাত্র ১০টি উইকেট।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.